সন্ধান২৪.কম ঃ গত ১০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়াসিংটন ডিসির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্জিনিয়ার ডাটা গ্রুপ অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে পেশ ইমাম হাফেজ মাওলানা ফখরুদ্দিনের পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারজিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ।
হাফিজ খান সোহায়েল বলেন,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করেন। বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শই জাতিকে পথ দেখায়। আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তাঁর রাজনৈতিক আদর্শের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সহ সভাপতি কাজি এম রহমান, মজনু মিয়া, মোঃ মোশাররফ হোসেন, মুখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক-দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, রিজওয়ান আনসারী পল্লব, তারেকুর রহমান জনি, মীর নাজিউর রহমান নিক্সন, মোঃ মহসিন মিয়া, মোসাম্মৎ নুরুননাহার খাতুন, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, রেজাউল করিম, সৈয়দ খান, তুষার রহমান,কামরুন কনা, খালেদ চৌধুরীসহ আরো অনেকে।
সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি


