সন্ধান২৪.কমঃ ২৯ অক্টোবর শনিবার শুরু হচ্ছে ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা।
প্রবাসী বাঙ্গালীদের মাঝে বাংলা বই এবং বাংলা সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে বৃহত্তর ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা। ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস বলরুমে অনুষ্ঠিতব্য দু’দিনের এই বইমেলার এবারের শ্লোগান “বিশ্বজুড়ে বাংলা বই”।
বইমেলার প্রধান সমন্ময়ক আতিয়া মাহজাবিন মিতু জানান, বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। সাহিত্যিক ও কবি আসাদ চৌধুরী, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, লেখা, গবেষক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, গবেষক ও কবি হাসান মাহমুদসহ প্রখ্যাত কবিগণ এবং বইমেলার প্রধান উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার এবারের বইমেলায় উপস্থিত থাকবেন।
এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,গান,কবিতা পাঠ, ক্লেমেন্ট,শব্দ অংকন,মেরি স্টেলা,পুঁথিপাঠ, শ্রুতি নাটক, কবির কণ্ঠে কবিতা, রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন আয়োজন, বাংলা গান, হারানো দিনের সুর বিভিন্ন কর্মসূচী রাখা হয়েছে।


