কবিতা গানে প্রতিবাদ সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার

সন্ধান২৪.কমঃ গাছ কাটার প্রতিবাদে শুক্রবার দিনভর সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশমুখে পরিবেশবাদীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেন । কবিতা, গান ও পথনাটকের মত ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের জানিয়েছেন কবি, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ সংস্কৃতি কর্মীরা।

শিল্পের ভাষায় এসব কর্মসূচিতে গাছ কাটার ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধের দাবি জানানো হয়। সমাবেশে সেভ ফিউচার বাংলাদেশ নামের আরেকটি সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন। সমাবেশ শেষে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, গ্রিন সেভারর্সের সভাপতি আহসান রনি, স্থপতি ইকবাল হাবিবসহ আন্দোলনকারীরা উদ্যানের গাছে গাছে বীরশ্রেষ্ঠ, বীর প্রতীকসহ খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধাদের নাম লিখে প্রতিবাদ জানান।

ঐতিহাসিক এই উদ্যানে ‘আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র’ গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘কিছু গাছ’কাটা হয়েছে বলে দাবি করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। উদ্যানের সৌন্দর্য বাড়াতে গণপূর্ত অধিদপ্তরের একটি প্রকল্পে হাঁটার পথ, গাড়ি রাখার স্থান ও রেস্তোরাঁ বানাতে বেশ কিছু গাছ কাটা পড়ছে।

কিছু গাছ এরই মধ্যে কাটা হয়ে গেছে, আরো কাটার জন্য কিছু গাছ চিহ্নিত করা হয়েছে। সবুজ ধ্বংস করে রেস্টুরেন্ট বা খাবারের দোকান নির্মাণ বন্ধের দাবিতে এদিন সকালে টিএসসি সংলগ্ন উদ্যান গেইটে ছাত্র-যুব সমাবেশ করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস।

 

 

 

Exit mobile version