‘কমলার স্বামীকে ফার্স্ট লেডি কি চুমু খেলেন ?’ আমেরিকার সংসদে তুমুল হইচই !

সন্ধান২৪.কমঃ আমেরিকার ফার্স্ট লেডি নিজের আসনের দিকে হেঁটে আসছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। অন্য জন আসন ছেড়ে তাঁকে সম্মান জানাতেই উঠে দাঁড়িয়ছিলেন । তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহোফ। মুহূর্ত পরে ডগ আর জিল মুখোমুখি আসতেই আচম্বিতে বিদ্যুৎ ঝলকানির মতো ঝলসে উঠল চারপাশ। দেখা গেল আমেরিকার ফার্স্ট লেডির ঠোঁট ছুঁয়ে রয়েছে ভাইস প্রেসিডেন্টের স্বামীর ঠোঁট। বিদ্যুতের মতো ঝলক আসলে সেই মুহূর্তকে বন্দি করতে চাওয়া সংবাদমাধ্যমের শ’খানেক ক্যামেরার।

সংগে সংগে ছবিটি ভাইরাল। ভাইরাল হয়েছেন চুম্বনের মুহূতের ৮ সেকেন্ডের একটি ভিডিয়োও। তাতে দেখা যাচ্ছে ডগের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে স্বাভাবিক ছন্দেই তাঁর ঠিক পাশের আসনে এসে বসছেন প্রেসিডেন্ট জো-পতœী জিল। বাকিরা হাততালি দিচ্ছে। অথচ ভাইস প্রেসিডেন্ট কমলার পতিদেব ডগ তখনও কিছুটা বিভ্রান্ত। সামান্য থমকে ঘুরে দাঁড়িয়ে তার পর তিনিও হাততালি দিতে শুরু করেন।
সমাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তটির একটি ভিডিয়ো বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়ে । আমেরিকার শীর্ষ রাজনীতিরাও ভিডিয়োটি নিজেদের টুইটারে শেয়ার করেছেন। কেউ ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘‘আরে হচ্ছেটা কী, ‘ফার্স্ট লেডি’ কি ‘সেকেন্ড জেন্টলম্যানকে’ জাতীয় টেলিভিশনের ক্যামেরার সামনে চুমু খেলেন!’’ কেউ লিখেছেন, ‘‘আরে জিল বিডেন কমলার স্বামীকে ঠোঁটে চুমু খেলেন নাকি ?’’ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা কিলিয়ান কনওয়ে আবার ওই চুম্বনের ছবি পোস্ট করে লিখেছেন, আরে দারুণ ব্যাপার তো! কোভিড সত্যিই শেষ হয়ে গিয়েছে দেখছি।

গত বুধবার ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অফ ইউনিয়ন শীর্ষক বক্তৃতার সময়ে। বক্তৃতা শুরু হওয়ার সময়েই দর্শকাসনে আসনে বসতে আসছিলেন জিল। ভাইস প্রেসিডেন্ট কমলার স্বামী ডগ যেখানে বসেছিলেন সেই সারিতেই প্রবেশ করেন। ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন দর্শকাসনে থাকা ডেমোক্র্যাটিক সদস্যরা। ডগও উঠে দাঁড়ান। জিল তাঁকে পাল্টা সৌজন্য দেখিয়ে মুখ বাড়িয়ে দিতেই ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা।

এই ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন বা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তরফে কিছু জানানো হয়নি। হোয়াইট হাউসও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

Exit mobile version