কমলা হ্যারিসের জয়ের জন্য ‍পুজা ও প্রার্থনা চলছে ভারতের তামিলনাড়ুর এই গ্রামে

গোটা গ্রামে কমলার বড় বড় হোর্ডিং আর ফ্লেক্স টাঙানো হযেছে। ছবি: টুইটার।

সন্ধান২৪.কম : আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদের কমলা হ্যারিসের নাড়ির টান রয়েছে ভারতের সঙ্গে। সেই মেয়ে আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী। আমেরিকা থেকে কয়েক হাজার মাইল দূরে থেকেও ঘরের মেয়ের জয়ের জন্য তাই পুজা ও  প্রার্থনা শুরু হয়েছে ভারতের তামিলনাড়ুর একটি গ্রামে।

তামিলনাড়ুর এই ছোট্ট গ্রামটিতেই থাকতেন কমলার পরিবার। কমলার মা শ্যামলা গোপালন ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন এই গ্রামেই। সেই সূত্র ধরেই কমলা আজ থুলাসেন্দ্রাপুরমের ঘরের মেয়ে।

কমলা হ্যারিস, জো বাইডেনের বানিং মেট । আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন। তাঁকে দেখেননি তিরুভারুর জেলার থুলাসেন্দ্রাপুরম গ্রামের অধিকাংশই মানুষ। সংবাদমাধ্যমে শুনেছেন তাঁর কথা।  এ প্রসঙ্গে এক গ্রামবাসীর জবাব, কমলাকে দেখিনি তো কী হয়েছে, ও আমাদের ঘরের মেয়ে। এটাই যথেষ্ট।

গ্রামবাসীদের কথায়, আমরা যখন জানতে পারি কমলা আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন, খবরটা শুনে খুব আনন্দ হয়েছিল। আজ, মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট পদের নির্বাচন চলছে।  ঘরের মেয়ের জয়ের কামনা করে তা এ দিনই স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়েছেন গ্রামবাসীরা। গোটা গ্রামে কমলার বড় বড় হোর্ডিং আর ফ্লেক্স টাঙিয়েছেন তাঁরা।

কমলার ছোট মাসি ও তাঁর পরিবার এখনও চেন্নাইয়ে থাকেন। নির্বাচনী বক্তৃতায় বেশ কয়েক বার চেন্নাই এবং ছোট মাসির সরলা গোপালনের কথা উল্লেখ করতে শোনা গিয়েছে তাঁকে। এমনকি তাঁর ঠাকুরদা পিভি গোপালনের সঙ্গে বেসান্ত নগর সৈকতে হাঁটার কথাও বলতে শোনা গিয়েছিল কমলাকে। চেন্নাইয়ের সঙ্গে যাঁর এত নিবিড় সম্পর্ক সেই মেয়ের জয়ের অপেক্ষায় গোটা গ্রাম।

 

Exit mobile version