করোনাভাইরাস : বাংলাদেশে নেমেই হারিয়ে গেল পৌনে চার লাখ বিদেশফেরত

সন্ধান২৪.কম : বিদেশ থেকে এসে বাংলাদেশে ঢুকেছেন ৮৬১৯৬৩ জন, কোয়ারেন্টিন করেছেন ৪৮৮৮২৩ জন প্রতিদিন প্রায় অর্ধেক যাত্রী থাকছেন হিসাবের বাইরে । কিভাবে এমনটা হয়েছে বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কঠোর স্বাস্থ্য নিরাপত্তা বেষ্টনী ভেদ করে লাপাত্তা প্রায় পৌনে চার লাখ বিদেশফেরত। তাঁরা না ছিলেন বাসায়, না ছিলেন সরকারের তত্ত্বাবধানে। 

অথচ সরকারের নির্দেশনা অনুসারে যাঁরাই বিদেশ থেকে দেশে ঢুকবেন তাঁদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ নিজ বাসায় কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠানের আওতায়, যাঁদের সবাইকে নজরদারি করবে স্বাস্থ্য অধিদপ্তর। সেখান থেকে যদি কারো উপসর্গ দেখা যায় কিংবা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে তবে তাঁদের আইসোলেশনে থাকতে হবে সংক্রমণ বিস্তার ঠেকানোর প্রথম উপায় হিসেবে।

বিশেষজ্ঞরা দেশে এখনো সংক্রমণ বিস্তারের অন্যতম প্রধান কারণ হিসেবে বিদেশফেরতদের কথাই বলছেন। কিভাবে এত বিদেশফেরত মানুষ স্বাস্থ্য নিরাপত্তা বেষ্টনী ভেদ করলেন, সেটা নিয়েও বিস্মিত অনেকেই। এর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতিকেই দুষছে সবাই।

Exit mobile version