করোনার টিকা নিলেই আসা যাবে যুক্তরাষ্ট্রে

সন্ধান২৪.কম : টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকলে যুক্তরাষ্ট্র সফরে বিদেশিদের উপরে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। আগামী ৮ নভেম্বর থেকে চালু হতে চলেছে এই নিয়ম। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা করেছেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ছাড়পত্র পাওয়া যেকোনো টিকার সম্পূর্ণ ডোজ নেয়া থাকলে এই ছাড় পাবেন যাত্রীরা। মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বহু দেশের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে যুক্তরাষ্ট্রের। ক্ষেত্র বিশেষে ছাড় মিললেও স্বাভাবিক বিমান চলাচল বন্ধ রয়েছে। নতুন নিয়ম চালু হলে সেই কড়াকড়ি থেকে রেহাই মিলবে বিদেশিদের।

যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়, এমন বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পথ আরও কঠিন হবে। বিশেষ ক্ষেত্রে অবশ্য ছাড় মিলবে। সেক্ষেত্রে সফরের ২৪ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা করতে হবে।

Exit mobile version