সন্ধান২৪.কম : করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পর্তুগাল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর দেহে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। খবর সিএনএন।করোনা পজিটিভ হওয়ায় আগামী ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন রোনালদো।
সুইডেনের বিপক্ষে পর্তুগালে গুরুত্বপূর্ণ ম্যাচের একদিন আগেই এটি একটি বড় ধরনের দুঃসংবাদ। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, জুভেন্টাস উইঙ্গার ভালো আছেন। তার শারীরিক কোনো অসুবিধা এবং কোনো উপসর্গও নেই।
রোনালদোর করোনা পজিটিভ হওয়ায় পর্তুগাল দলের বাকি সদস্যদেরও নতুন করে পরীক্ষা করানো হয়েছে। তবে সেই পরীক্ষায় নতুন আর কারো দেহে করোনা শনাক্ত হয়নি। আগামী বুধবার রাতে উয়েফা ন্যাশনস লিগে সুইডেনের বিপক্ষে নামা হচ্ছে না রোনালদোর। এরইমধ্যে সেলফ-আইসোলেশনে চলে গেছেন তিনি।