সন্ধান২৪.কম : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নরেন দাস করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শোকবার্তায় আইনমন্ত্রী গভীর সমবেদনা জানান।
