Wednesday, September 30, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইর্য়কে করোনায় মৃত ২৩৬ জনের পরিবারকে আর্থিক অনুদান জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের

August 10, 2020
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
106
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : নিউইর্য়কে নভেল করোনা ভাইরাসে মৃত ২৩৬ জনের বাঙালী পরিবারকে  আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত  নিয়েছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। তারই অংশ হিসেব আজ ৪২টি পরিবারের হাতে সরাসরি  ৫০০ ডালারের চেক হস্তান্তর করা হয়।

৯ আগষ্ট স্থানীয় সময় বিকেল ৫টা নিউইর্য়ক শহরের জ্যাকসন হাইটসের ৭০-৩২ ব্রডওয়ের ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে উপস্থিত ৪২টি পরিবারের হাতে চেক প্রদান করা হয়। বাকি চেকগুলো যে কোন সময় পরিবারের সদস্যরা এসে গ্রহন করতে পারবেন বলে জানালেন জাকির এইচ চৌধুরী।

চেক প্রদান অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য করেন জাকির এইচ ফাউন্ডেশনের প্রধান জাকির এইচ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, আইনজীবি এন. মজুমদার,অধ্যাপক দোলোয়ার হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাশেম প্রমূখ। চেক প্রদানের সময় নিউইর্য়ক বাঙালী কমিউনিটির বিশিষ্ট  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেক প্রদানের আগে জাকির এইচ চৌধুরী  করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় বিত্তবানদের আরো বেশি সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন,নিউইর্য়কসহ দেশে-প্রবাসে অসহায়দের সহযোগিতায় আরও বেশি করে এগিয়ে আসুন,তাদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন  মৃত পরিবার বাদেও  যদি কেউ বাসা ভাড়া দিতে অসমর্থ হন এবং খাদ্য সহায়তা চান তাদেরকেও এই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করা হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জিল্লুর রহমান জিল্লু  বলেন, করোনা এমন এক অদৃশ্য শক্তি যার কাছে সকলকে মাথা নত করতে হয়েছে। অনেক পরিবার অর্থনৈতিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে । তাই  যারা পারেন নিজ নিজ জায়গা থেকে অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসুন।

মোহাম্মদ কাশেম বলেন,  করোনার প্রভাবে আজ জীবন যাত্রা অচল। এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। তবে, এর মধ্যেও অনেকেই যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তেমনি একটি প্রতিষ্ঠান জাকির এইচ ফাউন্ডেশন সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।

এন মজুমদার  জাকির এইচ ফাউন্ডেশনের এই মহৎ কাজের  প্রশংসা করে বলেন, নিউইর্য়কে অনেক বাঙালী মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে বসে আছেন, অথচ কোথাও কোন সাহায্য করছেন না । এই জাকির এইচ ফাউন্ডেশনের মত আমরা যদি আজ নিউইর্য়কের বাঙালী থাকতাম তা হলে মানুষের দূর্দশা অনেক কমে যেত।

Related Posts

নিউ ইয়র্ক

‘হরিলুট’ অপবাদ খন্ডন করতে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন

September 29, 2026
6
নিউ ইয়র্ক

জায়েদ খানের ১০ হাজার টাকা ফেরত দিলেন রিফাত চৌধুরী, নিউইয়র্কে বইছে সমালোচনা !

September 26, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে বাবার মর্মান্তিক মৃত্যু
  •  ‘তাড়াহুড়ো নেই, সময় হলে ঠিকই দিল্লি সফরে আসবেন তারেক’! হাই কমিশনার দীনেশ
  • বাংলাদেশে গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে পালিত হলো তথ্য অধিকার দিবস
  • ‘হরিলুট’ অপবাদ খন্ডন করতে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন
  • জায়েদ খানের ১০ হাজার টাকা ফেরত দিলেন রিফাত চৌধুরী, নিউইয়র্কে বইছে সমালোচনা !

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version