সন্ধান২৪.কমঃ হিন্দু সম্প্রদায়ের লোক মারা যাওয়ায় স্বজনরা সৎকারের ব্যাবস্থা না করায় মনিরামপুরের তাকওয়া ফাউন্ডেশন নামে একটি মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠন লাশের সৎকার সন্পন্ন করেছে।
তাকওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মাওঃ ইয়াসিন জানান, লাশ বহন ও জ্বালানি কাঠ সংগ্রহ থেকে শুরু করে সব কাজ তারাই সম্পন্ন করেছে।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৮টায় যশোরের মনিরামপুর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উপজেলার খানপুর গ্রামের মৃত রতন সরকারের ছেলে প্রফুল্ল সরকার (৬২)। তাঁর লাশের সৎকারে এগিয়ে আসেনি স্বজনরা কেউ। হাসপাতালের বারান্দায় লাশ দীর্ঘসময় পড়ে থাকার পর তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা তা সৎকারে এগিয়ে যান রাত ১০টার পর। লাশ সৎকারের জন্য উপজেলার তাহেরপুর শ্মশানে লাশ আনা হলে সেখানেও শ্মশান কতৃপক্ষ করোনায় মৃত লাশের দাহ করতে বাধা সৃষ্টি করে। পরে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে দাহ কাজ সম্পন্ন হয়।


