Monday, March 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

কর্মসংস্থানের দাবীতে গাইবান্ধায় যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও উদীচীর মানববন্ধন ও সমাবেশ

October 10, 2020
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
87
VIEWS
Share on Facebook

 সন্ধান২৪.কম : কর্মসংস্থানের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ যুব ইউনিয়নের কর্মসূচীর অংশ হিসেবে  যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা শাখা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সারাদেশে অব্যাহত নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও অনাচারের বিরুদ্ধে শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে শহরের ডিবি রোডে মহিলা কলেজের গেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্ষকদের দ্রুত বিচারের দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, উদীচী জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ববি, উদীচী জেলা  সাধারণ সম্পাদক মাহামুদুল গনি রিজন, সহ-সাধারণ সম্পাদক শিরিন আকতার,  যুবনেতা আহসান হাবীব প্লাবন, ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারছ সরকার।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শিক্ষক নেতা তপন কুমার বর্মন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল, বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজা লুনা, শিক্ষক রনজিত সরকার।

উদীচী জেলা সভাপতি জহুরুল কাইয়ুম বলেন, নোয়াখালির বেগমগঞ্জে বিবস্ত্র করে গৃহবধুকে নির্যাতন, বদরগঞ্জে আদিবাসী নারীসহ সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠার কারণেই আজ ধর্ষকরা দুঃসাহসী হয়ে উঠেছে। বক্তারা দ্রুতসময়ের মধ্যে প্রতিটি ধর্ষনের ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

যুব ইউনিয়নের  সভাপতি প্রতীভা সরকার  ধর্ষনের অপরাধে বর্তমান আইনের সংস্কার করে মৃত্যুদন্ডের বিধান রাখার দাবি জানান। বক্তারা, নোয়াখালির বেগমগঞ্জে বিবস্ত্র করে গৃহবধুকে নির্যাতন, বদরগঞ্জে আদিবাসী নারীসহ সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠার কারণেই আজ ধর্ষকরা দুঃসাহসী হয়ে উঠেছে। বক্তারা দ্রুতসময়ের মধ্যে প্রতিটি ধর্ষনের ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

মাহামুদুল গনি রিজন বলেন, দেশের সীমাহীন বেকারত্বের পরিস্থিতিতে যুবকদের কর্মসংস্থানের দায়িত্ব সরকারকেই করতে হবে। সরকার যদি তা করতে না পারে, তাহলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এ সরকার উন্নয়নের কথা বলে, যুবকদেরকে কর্মহীন রেখে উন্নয়ন হয় না। এটা জাতির সাথে প্রতারণা।

ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারছ সরকার বলেন, শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করে সবার গ্রহনযোগ্য শিক্ষা ব্যবস্থা তৈরী করতে হবে। সেই সাথে শিক্ষা শেষে সবার কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।

 শিক্ষক নেতা তপন কুমার বর্মন , দেশজুড়ে সরকারি বিভিন্ন কার্যালয়-দপ্তর-সংস্থায় প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৬৮৯ টি শূন্যপদে নিয়োগ ও চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট ও পে অর্ডার প্রথা বাতিলের দাবি জানান।

মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল বলেন, সরকার যুবকদের চোখের ভাষা বুঝে না, একটা যুবকের চোখে হরেকরকম স্বপ্ন, কিন্তু কে বুঝবে এই যুবকদের ভাষা? আমার যুবক ভায়েরা বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে সংকোচিত চিত্তে একবুক হতাশা নিয়ে ঘুরে বেড়ায়, একটা চাকরির খোঁজে। চাকরি নেই, চাকরির বাজারে আগুন।

বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, বলেন, জাতীয় বাজেটে যুবকদের জন্য কোনো খাত রাখা হয়নি। যা বরাদ্ধ করা হয়েছে তা অপ্রতুল। আবার সেগুলো লুটও হয়ে যায়। সরকারের শূন্যপদ রয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ২৬১টি আর বাংলাদেশে বর্তমানে বেকার ৪ কোটি ৮২ লাখ ৮০ হাজার যুবক।

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজা লুনা তার বক্তব্যে, সরকারি শূন্যপদে সরাসরি নিয়োগ বন্ধ রেখে আউটসোর্সিং এর মাধ্যমে অস্থায়ী নিয়োগ দিয়ে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কমিশন বাণিজ্য চলছে বলে  অভিযোগ করেন। 

শিক্ষক রনজিত সরকার বলেন,শুধুমাত্র রাস্তাঘাট ও ফ্লাইওভার দিয়ে উন্নয়ন হয় না, দেশের জনগোষ্ঠীকে কর্মসংস্থানের না করলে এসব উন্নয়নের কোনো মূল্য নাই। বিশাল এ বেকার জনগোষ্ঠীকে নিয়ে উন্নয়নের কথা ভাবতে হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিপিবি জেলা কার্যালয়ে এসে শেষ করে।

 

 

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version