Saturday, February 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

কলকাতার জনস্রোতের বিগ্রেডে কে কি বললেন

February 28, 2021
in ভারত-পাকিস্থান
Reading Time: 3 mins read
0
0
0
SHARES
39
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক ঃ কলকাতায় বসন্ত ব্রিগেডের ‘‌ঐতিহাসিক’‌ মঞ্চের কথা শুনে রাজ্যের গণমানুষ যেন আত্মবিশ্বাস ফিরে পেল । ‌লোকসভা নির্বাচনের পর আত্মবিশ্বাসে যে ভাটা পড়েছিল, তাই যেন পুনরুদ্ধার করা গেল। এত বিপুল মানুষের সমাবেশ দেখে আত্মপ্রত্যয় মানুষের  যে বেড়েছে, তা নিঃসন্দেহে বলা যায়। মঞ্চে নেতাদের বক্তব্যে ছিল দৃঢ়তা ।

জনসমুদ্রে কে কি বললেন তার চুম্বক অংশ দেখে নিন।

মহম্মদ সেলিম বলেন, 
• বিজেপি বাষ্পের মতো উবে যাবে
• তাপ বাড়ছে আর তৃণমূল গলছে
• আমরা ভয় পাই না। সঙ্গে বিমান–অধীর–আব্বাস আছে। আমাদের জয় হবে
• রাজ্যে আন্দোলন হলেই পুলিশ পাঠান মমতা
• চাকরি ক্ষেত্রে সমস্ত শূন্য পদ পূরণ করব
• যারা লুট করেছে, তাদের সম্পত্তি বেচে গরিব মানুষকে টাকা দেব
• লুটেরাদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের যেমন একজোট হতে হবে, তেমনই লুটেরাদের চিহ্নিত করতে হবে
• লুটেরা লুটেরাদের ধরতে পারে না
• বাংলায় দিদির লুট, দিল্লিতে মোদির লুট
• আমরা উন্নয়ন করেছিলাম। শুধু নীল সাদা রঙ করলেই উন্নয়ন হয় না দিদিমণি
• লাল ঝান্ডা গেড়ে কৃষকরা বলেছিলেন, লাঙল যাঁর জমি তাঁর
• কৃষকের সমস্যা তিন মাস ধরে বুঝতে পারছে না, আর বাংলাকে বুঝে যাবে
• যে চিটফান্ডের টাকা লুঠ করেছিল সে মোদির কাছে গিয়ে বলছে চিটফান্ড কাণ্ডের অপরাধীদের শাস্তি দেব
• মানুষ যখন অনাহারে ছিল, তখন আমরা ভাত দিয়েছি। এখন ভোটের সময়ে মুখ্যমন্ত্রী দিচ্ছেন 
• কাকের বাসায় কোকিলের ডিম ফুটে আবার ফিরে যাচ্ছে
• একদিকে দলবদলের লড়াই, আর এদিকে দিনবদলের লড়াই
• আমরা লড়েছি কলকারখানার জন্য, বিজেপি লড়েছে বেচে দেওয়ার জন্য
• দিদিমণিকে মাঠ থেকে নকআউট করতে হবে
• কাল ভি হম জিতে থে, আজ ভি জিতেঙ্গে 
• ব্রিগেডে আসতে গেলে বিজেপির চাটার্ড প্লেন লাগে না
• কিন্তু লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি
• গত ১০ বছরে আড়াইশো কমরেড খুন হয়েছে
• বসন্ত এসে গেছে, লালরঙা ফুল ফুটবে। কেউ আটকাতে পারবে না

দেবলীনা হেমব্রম বলেন, 

• যাঁরা সোনার বাংলা গড়ার কথা বলছে, তাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গেছে

• পদ্মফুল জলে ভাল, কিন্তু এলাকায় ফুটতে দেওয়া যাবে না, শপথ নিন
• জোটবদ্ধ হয়ে অপরাধ রুখতে হবে
• একজোট হয়ে লড়তে হবে
• বিজেপি ধর্মের নামে বিভাজন করছে
• ভোটে জিতলে ওরা আবার কাটমানি খাবে
• সমাজে ভাইরাস বাসা বেঁধেছে। ভ্যাকসিনের দরকার নেই, আমরাই মারব
• যে ঝড় উঠেছে সেই ঝড় ধরে রাখতে হবে 
• দেশ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আব্বাস সিদ্দিকি বলেন, 
• হাতমুঠো করে বলুন, ‘‌আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই’‌
• এখন আফশোষ করছেন মুখ্যমন্ত্রী
• ভাগীদারি করতে এসেছি, তোষণ করতে নয়
• পিছিয়ে পড়া আদিবাসী, দলিত মুসলিমদের ‘‌হক’ বুঝে নিতে এসেছি‌
• শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা দেব
• আমরা বাংলা দখল করব, চাকরি দেব
• এক সপ্তাহ আগে বললে এই সমাবেশে আরও লোক আনতাম
• বিজেপির কালো হাত ভেঙে দিতে হবে আমাদের 
• একুশের ভোটে মমতাকে ‘‌জিরো’ করে দেখিয়ে দেব‌
• বিজেপির ‘‌বি’‌ মমতার দল
• বামেরা আমাদের দাবি মেনে নিয়েছে
• লাঞ্চিত গরিব মানুষকে ভালবাসা

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল বলেন,
• ‘‌পহলে লড়ে থেকে গোরো সে, অব লড়েঙ্গে জোরো সে’‌
• দেশ থেকে বিজেপিকে, আর বাংলাকে থেকে তৃণমূলকে হঠাতে হবে
• ছত্তিশগড়েই ধান বেচে সবচেয়ে বেশি দাম পান কৃষকরা
• আমরা পুলিশ একাডেমীর নাম নেতাজির নামে করেছি, আর মোদিজি নিজের নামে স্টেডিয়াম করছে
• মোদিজি বলেছিলেন, দেশকে বিক্রি করতে দেব না। তাহলে আজ কী হচ্ছে?‌
• বিজেপি ইংরেজদের পথে হেঁটেছে
• দেশ থেকে সাম্প্রদায়িকতাকে মুছে ফেলতে হবে
• মোদিজি আপনারা নেতাজির উত্তরাধিকারী নন
• বাংলার মাটি আন্দোলনের মাটি
• বাংলা থেকেই সমাজ সংস্কারের আন্দোলন শুরু
• বঙ্গভূমিকে প্রণাম
ডি রাজা বলেন,
• আমাদের সংযুক্ত মোর্চাকে জেতাতে হবে
• বাংলায় তৃণমূল সরকার ব্যর্থ, তাদেরও হঠাতে হবে
• মোদি, জনতাকে বলুন, ‘‌আপনি কার সেবক?‌’‌
• বিজেপিকে হারাতেই হবে
• দেশের সামনে বড় চ্যালেঞ্জ
• সংবিধান মানছে না মোদি–শাহ
সীতারাম ইয়েচুরি বলেন, 
• না লুটপাট, না জাতপাতের সরকার, বাংলায় চাই ‘‌জনহিত’‌ সরকার
• সময় হলে মমতাই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন
• লুটপাটের সরকার চাই না আমরা
• সাম্প্রদায়িক আর জাতপাতের রাজনীতিতে মুক্তি চাই 
• কর্পোরেটদের ঋণ মকুব করছেন, আর কৃষকদের করতে পারছেন না?‌
• মোদির নামে ক্রিকেটের মাঠ। মাঠের দু’‌দিকে আদানি–আম্বানি এন্ড
• ভোটের সময়ে সংখ্যালঘুদের আর্থিক সাহায্য কেন?‌ ঘুষ দিচ্ছেন?‌
• বাংলায় পরিবর্তন আনবে সংযুক্ত মোর্চা
• বিজেপি আর তৃণমূল এক। মুদ্রার এপিঠ–ওপিঠ
• কৃষকরা মরছে, ফিরেও তাকাচ্ছে না কেন্দ্র
• অভূতপূর্ব ব্রিগেড সমাবেশ, আগে দেখিনি

অধীর চৌধুরী বলেন, 
• চাকরির জন্য মইদুলকে পিটিয়ে মারল
• কেন্দ্র শুল্ক কমালে আর রাজ্য ভ্যাট কমালেই ৪০ টাকায় দাঁড়াবে তেলের দাম
• ছত্তিশগড়ে তেলের দাম কমিয়েছে কংগ্রেস সরকার। বাংলায় তো কমাতে পারতেন মুখ্যমন্ত্রী। 
• মমতা আর মোদির রাজনৈতির ‘‌ডিএনএ’‌ এক
• মোদি–মমতা দু’‌জনেই বলেন, বিরোধী শূন্য চাই
• গণতন্ত্রের গলা টিপে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে
• বাংলা, ভারতের অর্থনীতি চুরমার হয়ে গেছে
• তৃণমূল নেত্রী দেখে যান মোর্চার ক্ষমতা
• ইয়ে স্রেফ ঝাঁকি হ্যায়, সরকার বদলনা বাকি হ্যায়
• ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা সংযুক্ত মোর্চার লক্ষ্য
• ‘‌সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে’। আজকের সভাই প্রমাণ করে, তৃণমূল–বিজেপি শক্তি নিপাত যাবে ‌
• আগামীদিনে তৃণমূল ও বিজেপি থাকবে না। শুধু সংযুক্ত মোর্চা থাকবে
• এই লড়াই আর তৃণমূল ও বিজেপির লড়াই নয়। বাম–কং জোটও বিকল্প এখন
• এতবড় সভায় বক্তব্য রাখার সুযোগ এই প্রথম
আরএসপি নেতা মনোজ ভট্টাচার্জ বলেন
• গরিবের ঐক্যই ভারতের বৈচিত্রকে রক্ষা করবে
• আমাদের লড়াই নিয়ে যেতে হবে গ্রামে গ্রামে
• বিরুদ্ধ–কণ্ঠকে জেলবন্দি করছে ওরা
• স্বৈরতান্ত্রিক, পুঁজিবাদী, কর্পোরেট শাসন চায় না বাংলা
• ধর্ম ও ভাষার নামে অসহিষ্ণুতা চলছে
• কৃষকরাই জিতবেন
• হিন্দু–হিন্দি–হিন্দুস্তান চলবে না
• কেন্দ্র ও রাজ্যে ফ্যাসিবাদী সরকার 
• মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে
• উত্তরবঙ্গে চা–বাগান বন্ধ, মমতা ব্যানার্জি ফিরেও তাকান না সেদিকে
• এই সমাবেশের পর সব খেলা বন্ধ হয়ে যাবে
• আরএসপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সবাইকে
সূর্যকান্ত মিশ্র বলেন,
• আসন ভাগাভাগি শেষ কথা নয়, মানুষের ঐক্যই শেষ কথা বলবে
• ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে
• গোটা তৃণমূল দলটাই এখন বিজেপি হয়ে গেছে
• রাজ্যের স্বার্থে শিল্প চাই
• আমরা খাদ্য চাই, আমরা চাই চাকরি
• মানুষের কাছে পৌঁছতে হবে আমাদের
• ব্রিগেড সমাবেশ যাতে প্রচার না পায়, তার চেষ্টা হয়েছে
ফরোয়ার্ড ব্লকের নেতা নরেন চ্যাটার্জি বলেন,
• সব কিছু বেচে দিচ্ছে দিল্লির সরকার
• তৃণমূল স্বৈরাচারী, আর বিজেপি ‘ভারতীয় ঝঞ্ঝাটিয়া পার্টি’ 
• গণতন্ত্র হত্যা হচ্ছে। গ্রামে গ্রামে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ গড়ে তুলুন। 
বিমান বসু বললেন.‌.‌.‌
• আজকের পর একদিকে বিজেপি–তৃণমূল, অন্যদিকে আমরা
• যাঁরা বলেন বামেদের দূরবিন দিয়ে দেখতে হয়, তাঁরা সমাবেশের খবর নিন।
• এমন সমাবেশ অতীতে দেখা যায়নি। বিকল্প শক্তি হিসেবে উঠে এসে বাম–কংগ্রেস
————————————————————————————————
• সমাবেশে ঐশী ঘোষ। মঞ্চে সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা, বাদশা
• সূত্রের খবর, বাম–কং জোটের ব্রিগেডে আসছেন না আরজেডি নেতা তেজস্বী যাদব। 
• ব্রিগেডের মাঠে পৌঁছলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম–এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
• এই ব্রিগেড ‌মানুষের স্বতস্ফূর্ত উচ্ছ্বাসের। ‘‌এই ব্রিগেড যতটা বনলতা সেনের, ততটা টুম্পারও’‌, বললেন কংগ্রেস নেতা ঋজু ঘোষাল। 
• ব্রিগেডে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। বলেন, ‘‌যে আদর্শ নিয়ে বড় হয়েছি, সেই আদর্শ নিয়েই আজকের সমাবেশে যাচ্ছি। আজকাল ওয়েবডেস্ক

 

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version