সন্ধান২৪.কম ডেস্ক ঃ ঘর সাজাতে সুন্দর সুন্দর ফুলদানি লাগে। আর মানুষ যোগানোর জন্য মঞ্চ সাজাতে লাগে তারকা। তারকাদের যদি জনসভায় ভাষন দিতে না দেন, তা হলে স্রেফ ‘ফুলদানির ফুল’ হয়েই থেকে যান। এ দেখে রাজ্যবাসীর প্রশ্ন-তারকাদের বিজেপিতে নেয়া হয়েছে কি শুধুমাত্র দলের সভায় লোক ভরানোর জন্য? বিজেপির শো-পিচ হিসেবে ?
যেমনটা কলকাতায় মোদীর ব্রিগেডে হয়ে রইলেন রূপা গঙ্গোপাধ্যায়,যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, পায়েল সরকারসহ সিনেমার অনেক তারকা । এঁরা সকলেই সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন কিছু পাওয়ার আশায় , সেই সাথে জনসভায় কিছু বলার আশায় । অভিনেতা থেকে নেতা হওয়ার আকাঙ্ক্ষা ও লোভ নিয়ে। সেই আশায় ব্রিগেড শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে ময়দানে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ওইপর্যন্তই। তার পর আর তাঁদের খুঁজে পাওয়া যায়নি। মোদীর মূল মঞ্চের পাশের একটি মঞ্চে তাঁদের বসিয়ে রাখা হয়েছিল। মঞ্চসজ্জার ফুলদানির মতোই। যতদূর দেখা গিয়েছে, তাঁরা অবাক চোখে চারদিকে তাকিয়ে দেখেছেন। সভা শুরু আগে চ্যানেলের ক্যামেরার সামনে কথাবার্তা বলেছিলেন বটে। কিন্তু ব্রিগেডে পৌঁছে খড়কুটোর মতো ভেসে গিয়েছেন, কেউ তাদের পাত্তা দেন নাই ।


