সন্ধান২৪.কমঃ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার কলারোয়ায এবার নির্বাচনে ২ হাজার ১৭৯ ভোট পেয়ে কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়লাভ করেন তিনি।
২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিথী খাতুন সর্বপ্রথম চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হন সে নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। এবারো অদম্য দিথী খাতুন নির্বাচনে অংশগ্রহণ করেন আংটি প্রতীক নিয়ে। আর দ্বিতীয় প্রচেষ্টায় শেষ হাসিটি তিনিই হাসলেন।


