বুধবার নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে ফিফা। টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামো সংস্কার ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।


