কানাডায় মঙ্গলবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু, উপসর্গে ক্ষতিপূরণ দেয়ার ঘোষনা

সন্ধান২৪.কম : ১৫ ডিসেম্বর থেকে দেশটিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে।ভ্যাকসিন দেওয়ার ফলে বড় ধরনের কোনো উপসর্গ অর্থাৎ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সরকার তার জন্য ক্ষতিপূরণ দেবে।

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড গণ মাধ্যমকে জানিয়েছেনহেলথ কানাডার অনুমোদনের পর , লং টার্ম কেয়ার বা হোম এবং ঝুঁকিপূর্ণ স্থানে কর্মরত স্বাস্থ্যকর্মীরাই প্রথম ধাপে এই ভ্যাকসিন পাবেন।

টরন্টো এবং অটোয়ার হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে বলে প্রিমিয়ার ডাগ ফোর্ড ঘোষণা দিয়েছেন। আগামী বছর থেকে পুরো দমে ভ্যাকসিনের কার্যক্রম চলবে।

এদিকে গত বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিন দেওয়ার ফলে বড় ধরনের কোনো উপসর্গ অর্থাৎ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সরকার তার জন্য ক্ষতিপূরণ দেবে। এ জন্য কেন্দ্রীয় সরকার ‘ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রাম’ নামে আরেকটি কর্মসূচি প্রবর্তনের ঘোষণা দিয়েছে।

 

Exit mobile version