সন্ধান২৪.কম : দুই দেশের আক্রান্তের হারে বড় ধরনের বৈষম্য কমে না আসা পর্যন্ত করোনাভাইরাস বিস্তার রোধে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ রাখার জন্য বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ভালোভাবে কানাডা করোভাইরাসে ভালোভাবে সামাল দিয়েছে।
গত শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১ লাখেরও বেশি। অপরদিকে, কানাডায় আক্রান্ত দেড় লাখেরও কম। যদিও কানাডার জনসংখ্যা যুক্তরাষ্ট্রের দশ ভাগের এক ভাগ। কানাডা ইতিমধ্যে করোনাভাইরাসকে নাগালের মধ্যে নিয়ে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনো আশঙ্কাজনক।
অ্যান্টনি ফাউসি যে দেশে সংক্রমণের সংখ্যা খুবই কম থাকবে সে দেশে আক্রান্তের সংখ্যা বেশি এমন দেশের মানুষের ভ্রমনের বিষয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন। তাই এমন দুটি দেশের মধ্যে সীমান্ত বন্ধ রাখাকে তিনি সমর্থন করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে আমেরিকা ও কানাডার ব্যস্ততম সীমান্ত পারাপার বর্তমানে বন্ধ রয়েছে। সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা গত মাসের ২১ তারিখ শেষ হওয়ার কথা ছিল। তবে এখন ওই বন্ধের মেয়াদ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা প্রথম জারি করা হয়েছিল গত ১৮ মার্চ। এ নিয়ে পাঁচবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।


