সন্ধান২৪.কম :আফগানিস্তান রাজধানী কাবুলের একাধিক জায়গায় রকেট বিস্ফোরণ ঘটে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে ,আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তালেবান বলেছে এই হামলা তারা করেনি। অন্যদিকে ঐ অঞ্চলের ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

ভয়াবহ বিস্ফোরণ ও রকেট হামলার একাধিক শব্দের কারণে এখনও ভয়ে কাঁটা হয়ে আছে আফগানিস্তানের কাবুল শহরের গ্রিন জোন এলাকা।
আফগান সরকারের একজন মুখপাত্র বলছেন শহরের ভেতর থেকেই একটি পিক-আপ ট্রাক থেকে এক ডজনেরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। কাতারে আফগান সরকারের সাথে তালেবানের যে প্রতিনিধিরা শান্তি মীমাংসা করছেন তাদের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক সাক্ষাতের ঠিক আগে কাবুলে এই হামলা হয়।
একাধিক প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল । দু’টি বাড়িতে রকেট হামলার মতো গর্ত তৈরি হয়েছে। ঘন বসতিপূর্ণ এই এলাকায় রয়েছে দেশের ও বিদেশের একাধিক সংস্থার দফতরও। সেই কারণেই বিস্ফোরণের পর চিন্তা বেড়েছে প্রশাসনের।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘শনিবার সকালে দু’টি পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় এক জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। তিন জন ঘটনায় আহত হয়েছেন।’’ শেষ কয়েক মাসে কাবুলে হামলার সংখ্যাধিক্য বেশ কিছুটা কমেছে। শনিবারের বিস্ফোরণের দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
এদিকে এর মধ্যেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োর সঙ্গে তালিবানদের মধ্যস্থতাকারীদের আলোচনায় বসার কথা রয়েছে। সেই আলোচনায় থাকার কথা আফগান সরকারেরও। সেই সূত্রেই তালিবানরা জানিয়েছে, তারা আর শহরের জনবহুল এলাকায় হামলা চালাবে না। তা হলে কাবুলের এই হামলার পিছনে কাদের হাত রয়েছে— প্রশ্ন ভাবাচ্ছে সব পক্ষকেই।