কাশ্মীরে পাকিস্তানিমর্টার হামলায় নিহত তিন ভারতীয় সেনা

সন্ধান২৪.কম : জম্মু-কাশ্মীরের দুই জেলায় পাকিস্তানি মর্টার হামলায় আজ নিহত হলেন তিন ভারতীয়  সেনা। পাক হামলায় হাবিলদার কুলদীপ সিংহ ও রাইফেলম্যান শুভনাম নিহত হন।  আহত হয়েছেন পাঁচ জন।

সেনা জানিয়েছে,গত ২ অক্টোবর সকালে কুপওয়ারার নওগাম সেক্টরে মর্টার ও অন্য অস্ত্র নিয়ে হামলা চালায় পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। পাক হামলায় হাবিলদার কুলদীপ সিংহ ও রাইফেলম্যান শুভনাম নিহত হন।  অন্য দিকে পুঞ্চে কৃষ্ণ ঘাটি সেক্টরেও এ দিন হামলা চালায় পাকিস্তান। তাতে নিহত হন ভারতীয় সেনার ল্যান্স নায়েক কার্নেল সিংহ।

সেনা জানিয়েছে, ২০১৯ সালে ১৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বার সংঘর্ষবিরতি ভেঙেছিল পাকিস্তান। সেই বছরে ৩১৬৮ বার হামলা চালিয়েছিল পাক বাহিনী। ২০১৮ সালে হামলার সংখ্যা ছিল ১৬২৯। ২০২০ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হামলার সংখ্যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। ৬ মাসের মধ্যে ২ হাজার বার হামলা চালিয়েছে পাকিস্তান।

Exit mobile version