সন্ধান২৪.কম : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখমণ্ডলের সঙ্গে পোষা কুকুরের কানের অভ্যন্তরের একটি অংশ মিলে যাচ্ছে ! ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একজন ব্যবহারকারী সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান রেডিটে ছবিটি পোস্ট করেছেন । এই ছবিটি দেখে একজন রেডিটে একজন মন্তব্যকারী লিখেছেন, এটি দেখে আমার আতঙ্কিত হওয়া উচিত – আতঙ্কিত হতে শুরু করেছি। আরেকজন ব্যবহারকারী কুকুরের কানের ভেতর ট্রাম্পের প্রতিচ্ছবি দেখা দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন টি আসলে আশ্চর্যজনক নয়, কুকুরের কানের অ্যান্টিহেলিক্যাল ভাঁজের কারণে এটিকে ট্রাম্পের মতো দেখাচ্ছে।
যুক্তরাজ্যে চিফ নামে একটি কুকুরের কানে ট্রাম্পের প্রতিচ্ছবি এর আগেও ২০১৭ সালে দেখা গিয়েছিলো। চিফের কানে এক ধরনের ইনফেকশন ঘটায় দুশ্চিন্তায় ছিলেন তার মালিক যুক্তরাজ্য নিবাসী জেড রবিনসন। তাই ইনফেকশন সম্পর্কে বিস্তারিত জানতে কুকুরের কানের ছবি তুলে পাঠালেন প্রাণী চিকিৎসকের কাছে। তখন তার এক বন্ধু জানায় ট্রাম্পের মুখমণ্ডলের সাথে ছবিটার মিল রয়েছে।


