সন্ধান২৪.কমঃ গত ২৫ নভেম্বর জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হামিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ানও কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদ।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা কুষ্টিয়া জেলা সমিতির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,আমরা আশা করি এই নতুন কমিটি প্রবাসী কুষ্টিয়া জেলা বাসীর মানবিক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,প্রবাসে কুষ্টিয়া বাসীর বিভিন্ন সংকটে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। বক্তারা আরো বলেন নতুন কমিটি যুক্তরাষ্ট্রে বসবাসরত কুষ্টিয়া জেলাবাসীর মধ্যে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ ও সম্পাদক মো: আব্দুল জব্বার, মো: জামিরুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন, মোঃ রেজাউল আলম সমেজ, মোঃ মেলাল করিম, মোঃ আবু তাহের , মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুম আলী,মো: রবিউল ইসলাম,মো: বিদ্যুৎ হোসেন ,মোঃ সাখাওয়াত বিশ্বাস, মোহাম্মদ হাসানাতসহ কমিটির কর্মকর্তা ও সদস্যরা ।
সভা সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব লিটন।
অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মেলাল করিম,সজীব আলী,মেহাজাবীন মেহা ও মার্শাল।


