সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্র ওপেন টেনিসের প্রস্তুতি হিসেবে চলমান ওয়েস্টার্ন এন্ড সাদার্ন ওপেনের প্রতিযোগিতাটি আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে পুলিশের গুলিতে আহত হন কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেক। এরপর থেকেই পুরো শহরজুড়ে চলছে বিক্ষোভ, যার জন্য এই বন্ধ ঘোষনা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইর্য়কের এটিপি/ডব্লিউটিএ ওয়েস্টার্ন এন্ড সাদার্ন ওপেন টেনিস টুর্নামেন্টের আয়োজকরা।টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিলেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা। আগামীকালের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। নাওমির সরে যাবার কয়েক ঘন্টা পরই আয়োজকরা এক বিবৃতিতে বৃহস্পতিবারের সকল ম্যাচ স্থগিত করেন।
বিবৃতিতে আয়োজকরা জানান, ‘টেনিস সম্মলিতভাবে জাতিগত বৈষম্যের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্রে আবারো সামাজিক অন্যায় জাগ্রত হয়েছে। তাই ইউএসটিএ, এটিপি ট্যুর ও ডব্লিউটিএর আয়োজকরা সিদ্বান্ত নিয়েছে, আজ ২৭ আগস্টের সকল ম্যাচ বন্ধ থাকবে। আগামী ২৮ আগস্ট থেকে আবারো পুনরায় খেলা শুরু হবে।’
