Sunday, October 4, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কোথায় সেনা, কোথায় তালিবান, ছক কষেই আত্মঘাতী হানা! দেখুন আতঙ্কের মানচিত্র

August 27, 2021
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
26
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : কাবুল বিমানবন্দর চত্বরে বৃহস্পতিবার রাতে পরপর দু’টি বিস্ফোরণ হয়েছে । তার পর থেকে প্রাণহানির সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বদলেই চলেছে। শুক্রবার সকাল পর্যন্ত হিসেব বলেছে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কম করে ২০০ জন। এঁদের মধ্যে অবশ্য ৩৫ জন তালিবান যোদ্ধা। পেন্টাগন জানিয়েছে, মৃতদের মধ্যে ২৬ জন আমেরিকার সেনাকর্মীও রয়েছেন।

এয়ারপোর্ট রোড কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের পাঁচিল লাগোয়া বড় রাস্তাটির নাম। সার্ভিস রোড-তার ঠিক পাশেই অপেক্ষাকৃত সরু আর একটি পথ । গত ১৫ আগস্ট রাতে তালিবদের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর হওয়ার পর থেকে এই রাস্তাতেই আফগানবাসী নিয়ম করে এসে দাঁড়িয়েছেন। বিমানবন্দরের ভিতরে ঢোকার অপেক্ষা করেছেন । বৃহস্পতিবারও তাঁরা ছিলেন। সন্ধ্যা ৬টার আশপাশে এয়ারপোর্ট রোড এবং সার্ভিস রোড চত্বরের উপগ্রহ চিত্র দেখাচ্ছে রাস্তা ঢেকেছে মানুষে। থিক থিকে ভিড়। ঠিক সেই সময়ে, সেই জায়গাতেই ঘটে বিস্ফোরণ।

কাবুল বিমানবন্দরের ওই ভয়াবহ বিস্ফোরণ কখন কী ভাবে হল, কী ভাবে বাঁচবার আশায় অপেক্ষারত জনগণ মুহূর্তে রক্তাক্ত দেহ হয়ে গেলেন, দেখে নেওয়া যাক—

 

ব্যারন হোটেলে তখন আফগানবাসীদের ব্রিটেনে যাওয়ার জন্য প্রস্তুত করছিল ব্রিটিশ সরকারি আধিকারিকেরা।
গ্রাফিক— শৌভিক দেবনাথ

সময় সন্ধ্যে ৬টা: ঠিক এই সময়েই বৃহস্পতিবার প্রথম বিস্ফোরণটি ঘটে । ব্যারন হোটেল এয়ারপোর্টের কাছে । দেশ ছাড়তে চাওয়া আফগানদের রাখা হয়েছিল সেখানে।ব্রিটেনের সরকারি কর্মকর্তারা আফগানিস্তান থেকে যাঁরা ব্রিটেনে যাবেন তাঁদের ওই হোটেলে রেখেই ব্রিটেনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । পাহারায় ছিল আমেরিকার সেনাবাহিনীও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ব্যারন হোটেল থেকে গুলির আওয়াজও পাওয়া যায়। তবে সেই গুলি কারা চালিয়েছিল হামলাকারী নাকি পাহারায় থাকা সেনা তা স্পষ্ট নয়। ব্যারন হোটেলে বিস্ফোরণে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংখ্যাও জানানো হয়নি।

এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণ হয় । কাবুল বিমানবন্দরের অনেকগুলি মূল ফটকের একটি, অ্যাবি গেট। এই অ্যাবি গেট দিয়েই বিমানবন্দরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। রিপোর্ট বলছে, এয়ারপোর্টের পাঁচিলের কাছে এই খাঁড়ির লাগোয়া রাস্তাতেই দ্বিতীয় বিস্ফোরণটি হয়। জোরালো বিস্ফোরণের অভিঘাতে বিমানবন্দরে অপেক্ষারত আফগানদের দেহ উড়ে খাঁড়ির জলে পড়তেও দেখা যায়।

অ্যাবি গেটের সামনে আমেরিকার সৈন্য। রয়েছেন অপেক্ষারত আফগানবাসীও।
গ্রাফিক— শৌভিক দেবনাথ

অতি সম্প্রতি আমেরিকা এবং ব্রিটেনের সৈন্যদের এই অ্যাবি গেটে মোতায়েন করা হয়েছিল । তাঁরা গেটের ভিতরে বিমানবন্দরে পাহারা দিচ্ছিলেন। পাঁচিলের বাইরে ছিলেন তালিব যোদ্ধারা। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, বিস্ফোরণের আগে তালিবদের শূন্যে গুলি চালাতে দেখা যায়। তারপরেই বিস্ফোরণ হয় অ্যাবি গেটের সামনে। এই বিস্ফোরণটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলেই দাবি করেছে আমেরিকা। তারা জানিয়েছে, বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে ভিড় লক্ষ্য করে হামলাকারীদের একজনকে এগোতে দেখা গিয়েছিল। আমেরিকার এক সরকারি আধিকারিকের কথামতো, ওই ব্যাক্তির শরীরে বিস্ফোরক বোঝাই জ্যাকেট বাঁধা ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায়  আমেরিকার প্রশাসন বিস্ফোরণের কিছুক্ষণ আগে বিমানবন্দরের কাছে থাকা আমেরিকার নাগরিকদের সতর্ক করেছিল । এমনকি সম্ভাব্য হামলার কথাও বলা হয়েছিল তাঁদের।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সতর্ক বার্তায় আমেরিকার নাগরিকদের বিমানবন্দর চত্বর থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তবে বিমানবন্দর চত্বরের বাইরে থাকা আফগানদের কেন সতর্ক করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

বিমানবন্দরে প্রবেশাধিকার চেয়ে তখন ভিড় জমেছে রাস্তায়। ভিড় লক্ষ্য করেই হয় বিস্ফোরণ।
গ্রাফিক— শৌভিক দেবনাথ

বিস্ফোরণের পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ধোঁয়াশা ঢাকা কাবুলের একটি ছবিও ছড়িয়েছে নেটমাধ্যমে। প্রকাশ্যে এসেছে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি, রক্তে ভাসা খাঁড়িতে পড়ে থাকা দেহের ছবিও। তালিবান কব্জায় আফগানিস্তানের ভয়াবহ চিত্র ধরা পড়েছে সেইসব ছবিতে। ধরা পড়েছে শয্যার অভাবে জায়গা না পাওয়া জখম আফগানের আত্মীয়দের হাহাকারও। দেখে শিউড়ে উঠেছে বিশ্বের তাবড় শক্তিধর দেশ। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন, হামলাকারীদের ঢুঁড়ে বের করবেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে থমকে গিয়েছিল উদ্ধারকাজ। কিছু দেশ উদ্ধারের কাজ আগেই বন্ধ করেছিল। এরই মধ্যে কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা তুরস্কও তাদের সেনা প্রত্যাহার করছে। শুক্রবার তার মধ্যেই কাবুল বিমানবন্দরের উদ্ধারকাজ নতুন করে শুরু হল।

বিস্ফোরণের ভয়াবহ অভিজ্ঞতা নিয়েও দেশ ছাড়ার অনুমতি পাওয়া আফগানরা শুক্রবার ফের এসে দাঁড়িয়েছেন সেই এয়ারপোর্ট রোডে। আনন্দবাজার পত্রিকা।

 

Related Posts

আন্তর্জাতিক

 ‘তাড়াহুড়ো নেই, সময় হলে ঠিকই দিল্লি সফরে আসবেন তারেক’! হাই কমিশনার দীনেশ

September 29, 2026
6
আন্তর্জাতিক

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাষ্ট্রে ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সবাই নিশ্চিন্তে

September 24, 2026
4
No Result
View All Result

Recent Posts

  • ‘ককরোচ’দের জ্ঞানেশ বিক্ষোভে উত্তাল গোটা ভারত,আটক হাজার,তোপে বিজেপি
  • এবার কার হাতে উঠছে শান্তির নোবেল ? ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি কী পুরস্কার পাচ্ছেন !
  • দুর্গাপুজোয় আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের, বাড়ল ছুটিও
  • যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে বাবার মর্মান্তিক মৃত্যু
  •  ‘তাড়াহুড়ো নেই, সময় হলে ঠিকই দিল্লি সফরে আসবেন তারেক’! হাই কমিশনার দীনেশ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version