
( এক )
অনেক দিন পর দুই বন্ধুর দেখা, বিয়ের এত বছর পরও বউয়ের হাত ধরাধরি করে হাটছে।
*** বিয়ে করেছিস তিরিশ বছর হল। এখনো দু’জন কি সুন্দর
হাত ধরাধরি করে হাটছিস। তোদের প্রেম দেখলে হিংসা হয়।
*** আরে নাহ্ ! হাত ছাড়লেই দামী দোকানে ঢুকে পড়ে !!


( দুই )
স্বামী মৃত্যুশয্যায় –
স্বামী : শোন, আমি মরে গেলে তুমি আমার বন্ধু জলিল কে বিয়ে করে ফেলো।
স্ত্রী : কিন্তু জলিলভাই তো তোমার চির শত্রু, ওনাকে কেন বিয়ে করতে বলছ ?
স্বামী : ভেবে দেখলাম ওকে চরম শাস্তি দেয়ার এটাই একমাত্র পথ !!
( তিন)
দুই বন্ধু
১ম : কিরে দোস্ত, তোর দিনকাল কেমন যাচ্ছে। তোর ছেলে
তিনটা কেমন আছে, কে কি করছে ?
২য় : বড় ছেলেটা এম এ পাশ করল দু’বছর হল। মেজো ছেলেটা
পাশ করল গতবার। আর ছোট ছেলেটা পড়াশুনা করেনি,
বন্ধুদের পাল্লায় পড়ে ও হয়েছে এক দুর্ধর্ষ বাটপার।
১ম : তাই নাকি ? ওকে ঘর থেকে বের করে দিস্ না কেন ?
২য় : কি যে বলিস দোস্ত, ওর রোজগারেই তো আমার সংসার
চলছে। বড় দু’টো তো বেকার !!




উপরের চার জনের মধ্যে তিন জনের একটি বিষয়ে মিল আছে। এবং বাকি একজন মিল থেকে একেবারে আলাদা। বলুন তো আলাদা ব্যক্তিটি কে ?


