সন্ধান২৪.কমঃ ইতিমধ্যে গণমাধ্যমে সম্প্রতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে । শনিবার (৫ জুন) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণে রেলমন্ত্রী বিয়ে করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনিকে (৪২)।
শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন শুক্রবার (১১ জুন) সকালে বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ।

শাম্মী আকতার মনি বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। শাম্মী আকতার পেশায় একজন এ্যাডভোকেট। আইন পেশার পাশাপাশি ঢাকায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শাম্মী আকতার শিক্ষকতাও করেন।
জাহিদুল ইসলাম মিলন বলেন, শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছেন। আইনি বিষয়ে পরামর্শ নিতে ২০ দিন আগে রেলমন্ত্রীর কাছে যায় আমার বোন। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়। পারিবারিকভাবে ৫ জুন উত্তরায় আমার বোনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।


