Thursday, February 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

কোপা ফাইনালে স্বপ্নের ট্রফি আর্জেন্টিনার, ঘরের মাঠে নেইমারের আশাভঙ্গ

July 11, 2021
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ  ১৯৯৩ সালের পর ৭টি ফাইনালে হার। মহাকালের পঞ্জিকা থেকে ঝরে গেছে ২৮টি বছর। অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেই মারাকানায় এলো চ্যাম্পিয়নের ট্রফি। সেই মারাকানা, যেখানে বিশ্বকাপের ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো মেসিদের।

লিওনেল মেসির হাত ধরে দীর্ঘদিনের গ্রহণকালের অন্ধকার দূর হয়েছে অবশেষে। ম্যাচের একমাত্র গোলটা আনহেল দি মারিয়ার। রদ্রিগো দি পলের পাস থেকে ম্যাচের ২১ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই তারকা। কোপার ফাইনাল জিতে আর্জেন্টিনা এখন সাফল্যের একটি দল। মারাকানার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা খরা কাটিয়েছে মেসির দল। 

অথচ এই কোপার মঞ্চেই বার বার ব্যর্থ হতে হয়েছে মেসিকে। ২০১৫, ২০১৬ তে দুবার কাছে গিয়েও পরম আরাধ্য শিরোপা ছোঁয়া হয়নি মেসির। এমনকি ২০১৪ বিশ্বকাপেও ব্যর্থ হতে হয়েছিল। সেই মেসিই কোপা জিতে এখন এমন চূড়ায় উঠলেন, যা ম্যারাডোনাও পারেননি!  

টাইব্রেকারে জেতা সেমি থেকে ৫ পরিবর্তন আনেন স্ক্যালোনি। শুরুর একাদশে ফিরেছেন ডি মারিয়াও। তাতেই হয়েছে বাজিমাত। অপর দিকে অপরিবর্তিত দল সাজান ব্রাজিল কোচ তিতে। 

শুরুতে বল দখলে দুই দলের আধিপত্য ছিল প্রায় সমানে সমান। আক্রমণেও তাই। তবে প্রথম ২০ মিনিট পর্যন্ত ব্রাজিলের আক্রমণভাগে হানা দিতে পারেনি আর্জেন্টিনা। বরং ব্রাজিল ভীতি ছড়িয়েছে। ম্যাচে ফাউল করে খেলার প্রবণতাও ছিল বেশি।

১৩ মিনিটে ব্রাজিল ভালো সুযোগ পেয়েছিল। নেইমার বক্সে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডারদের কারণে তা বাধাপ্রাপ্ত হয়। মেসি-মার্টিনেজরা সুযোগের অপেক্ষায় ছিল। ২২ মিনিটে তাতে সফলও হয় তারা। দে পলের লং থ্রু থেকে ডিফেন্ডার রেনান লোদি ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি, দি মারিয়া বল পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপার এদেরসনের মাথার ওপর দিয়ে বা পায়ে সুন্দর ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। ২০০৪ সালে সিজার দেলগাদো সবশেষ আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছিলেন। এবার অনেকদিন পর দি মারিয়া গোল পেলেন। ২৯ মিনিটে দি মারিয়ার শট রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হলে ব্যবধান বাড়ানো যায়নি।

ব্রাজিলও গোল শোধে হানা দিয়েছে। নেইমার-পাকেতারা চেষ্টা করেছেন। কিন্তু গোলকিপার মার্তিনেজকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ে ব্রাজিলের। ৫২ মিনিটে রিচার্লিশন গোল করেছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে যায় সেই গোল। ৫৫ মিনিটে সুবর্ণ সুযোগটি হাতছাড়া করে ব্রাজিল। ডানপ্রান্ত দিয়ে নেইমার বল দিয়েছিলেন তাকে। কিন্তু রিচার্লিশনের দুর্বল শট সহজেই রক্ষা করতে পেরেছিলেন এমি মার্তিনেজ।

৬৫ মিনিটে মার্কুইনহোসের ভুলে বল নিয়ে ব্রাজিলের বক্সে ছুটেছিলেন মেসি। ভালো সুযোগ থাকলেও তার শট ব্লক করে দেন ব্রাজিল ডিফেন্ডাররা।

৭১ মিনিটে নেইমারের কল্যাণে গোলের সুযোগ ছিল। কিন্তু বক্সে পাকেতা বল পেলেও লক্ষ্যে রাখতে পারেননি।  

৭৩ মিনিটে বাম প্রান্ত দিয়ে গোলের চেষ্টা করেছিলেন আকুনা। কিন্তু মাটি গড়ানো তার শট সরাসরি চলে যায় ব্রাজিল গোলরক্ষকের কাছে।   

শেষ দিকে বার বার ত্রাস ছড়ালেও ম্যাচে আর ফিরতে পারেনি ব্রাজিল। বরং ফাউলের ছড়াছড়ি ছিল বেশি। নেইমারকেও টার্গেটে পরিণত করেছিলেন আলবিসেলেস্তেরা। আক্রমণের ঢেউ উঠলেও সেলেসাওদের আক্রমণগুলো বাধা পাচ্ছিলো আর্জেন্টিনার রক্ষণে। আবার এমি মার্তিনেজও কম ছিলেন না।

 

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version