সন্ধান২৪.কমঃ প্রাথমিক ভাবে করোনাভাইরাস শ্বাসনালী এবং ফুসফুসে সংক্রমণ ঘটালেও, তার সুদূরপ্রসারী ফলের কথা এখন অনেকটাই পরিষ্কার। চিকিৎসকেরা অনেক দিন ধরেই বলে আসছেন, বিশেষ করে স্নায়ুর উপর তার প্রভাবের কথা । সেই স্নায়ুর প্রভাবই গিয়ে পড়ে মস্তিষ্কের উপরও।

কোভিডের প্রভাবে মস্তিষ্কের কাজে নানা ধরনের গণ্ডগোল দেখা দেয়। এ কথাও চিকিৎসকেরা এত দিন বলছিলেন। কিন্তু হালের গবেষণায় উঠে এল আরও একটি সমস্যার কথা। দেখা যাচ্ছে, কোভিডের কারণে মস্তিষ্কে তুলনায় বিরল সমস্যাও হচ্ছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ‘গিলান-বারে সিনড্রম’।
সম্প্রতি আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক’-এর তরফে নতুন একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, মস্তিষ্কের উপর কোভিডের প্রভাব সম্পর্কে এত দিন আমরা যা যা ভেবে এসেছি, আসলে প্রভাব তার চেয়েও বেশি বা আরও জটিল হতে পারে। সে প্রসঙ্গেই বলা হয়েছে এই ‘গিলান-বারে সিনড্রম’-এর কথা।


