কোভিড-১৯ রোগীর হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যা

 

সন্ধান ২৪.কম ঃ একজন কোভিড-১৯ রোগী ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে  শনিবার আত্মহত্যা করেছেন । প্রাথমিক তদন্তে পুলিশ তাই ধারণা  করেছেন।

ওই ব্যক্তি যে বাসায় থাকতেন  তার কাছেই একটি গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে, ওই ব্যক্তির হাসপাতাল থেকে পালানোর ঘটনায় দুইজন চিকিৎসক, দুইজন নার্স এবং চারজন নিরাপত্তারক্ষীকে ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আত্মহত্যা করা ব্যক্তি, আব্দুল মান্নান খন্দকার, ঢাকার আদাবর এলাকায় একটি আবাসিক ভবনের ম্যানেজার হিসেবে কাজ করতেন। পুলিশ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

মুগদা থানার পরিদর্শক  বলেছেন, শুক্রবার রাতে কোন এক সময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। কিন্তু তিনি বাসায় ফেরেননি বা পরিবারের সাথে দেখা করেননি।

Exit mobile version