
কৌতুক
( এক )
বালক : চাচা, আপনের দোকানে mask আছে ?
দোকানদার : আছে।
বালক : gloves আছে ?
দোকানদার : আছে।
বালক : Sanitizer আছে ?
দোকানদার : আছে।
বালক : তাইলে musk পইরা, gloves পইরা,
sanitizer দিয়া বালা কইরা হাত মুইচ্ছা
আমারে একখান বিড়ি দেন।
দোকানদার : গেলি ?
( দুই )
লন্চটা সবে ঘাটে ভিড়েছে। সিড়ি লাগানোর পর যাত্রীরা ধীরে ধীরে নামতে শুরু করেছে। হঠাৎ একটা ৪/৫ বছরের ছেলে পা ফসকে পানিতে পরে গেল। পানি অনেক গভীর বলে কেউ ছেলেটাকে বাঁচানোর জন্য সাহস করে কোন উদ্যোগ নিচ্ছে না, শুধু হায় হায় করছে। ছেলেটা হাবুডুবু খাচ্ছে। হঠাৎ এক মাঝ বয়সী ভদ্রলোক জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাপ দিয়ে কোন রকমে ছেলেটাকে বাচিয়ে তুললেন। পরদিন সবগুলো পত্রিকায় ভদ্রলোক শিরোনামে এসে গেলেন। সরকারীভাবে বিশাল নাগরিক সম্বর্ধনার আয়োজন করা হল “মানুষ মানুষের জন্য” শিরোনামে। প্রতি লোক সমাগম হল। তার প্রশংসায় পন্চমুখ হয়ে একেকজন সাংবাদিক তাকে একেক রকম প্রশ্ন করছে। উনি কোন উত্তর দিচ্ছেন না, শুধু শুনছেন।

অবশেষে ভদ্রলোক মুখ খুললেন :
ভদ্রলোক : আপনেগো হগ্গলের প্রশ্নের উত্তর আমি দিমু, যদি
আমার একখান প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন !
সবাই : জ্বি বলুন !
ভদ্রলোক : আমারে ধাক্কাডা দিছিলো ক্যাডা ?
দ্য হবিট: গোলেমের ধাঁধা
জগৎ বিখ্যাত উপন্যাস লর্ড অফ দ্য রিংসেও রয়েছে একটি জনপ্রিয় ধাঁধা। সেখানে বিলবোকে শয়তান গোলেম থেকে বাঁচার জন্য পাঁচটি ধাঁধাঁর উত্তর দিতে হতো। প্রথম চারটি পারলেও শেষ ধাঁধাটিতে আটকা পড়ে যান বিলবো। শেষ ধাঁধাঁটি ছিলো এরকম।
‘এই জিনিসটি সবকিছুকে গিলে ফেলে। বড় বড় পাহাড়-পর্বত কিংবা পাখি, পশু, ফুল। লোহা কিংবা ইস্পাত সব কিছু গলে যায় এর সামনে। রাজাকে ক্ষমতাচ্যুত করে কিংবা শহর ধ্বংস করে।’

এই ধাঁধাঁটির উত্তর না দিতে পারলেও ভাগ্যক্রমে বেঁচে যান বিলবো। উত্তর না পারায় গোলেমের কাছে আরেকটু বেশি সময় চান তিনি। কিন্তু ‘time’ শব্দটি বললেই গোলেম ধরে নেয় উত্তর বলছেন বিলবো। কারণ ধাঁধাঁটির উত্তর ছিলো ‘সময়’।


