
সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতা বনি ওয়াটসন কোলম্যান, প্রমিলা জয়পাল এবং ব্র্যাড স্নাইডার করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রমিলা জয়পাল
গত সপ্তাহে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর মার্কিন আইনপ্রণেতারা গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়েছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় হামলার দিন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাদের মুখে মাস্ক ছিলো না।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পেশীশক্তির প্রদর্শন দ্বারা রণক্ষেত্র হয়ে ওঠে মার্কিন ক্যাপিটল হিল। ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়।


