ক্যালিফোর্নিয়ায় উপকূলে ৭ মেরিন সেনা মৃত্যু!

ক্যালিফোর্নিয়ায় উপকূলে ৭ মেরিন সেনা মৃত্যু! - ছবি : সংগৃহীত

সন্ধান২৪.কম : দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া ৭ জন মেরিন সেনা ও একজন নাবিকের উদ্ধার ও তল্লাশি তৎপরতা বন্ধের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী। ধারণা করা হচ্ছে এরা সবাই মারা গেছে। এসব মেরিন সেনা একটি উভচর যানে প্রশিক্ষণে ছিলেন, যখন যানটিতে পানি ঢুকে তা ডুবে যায়। প্রশিক্ষণরত ১৫ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

১৫তম এমইইউ কমান্ডিং অফিসার, ক্রিস্টোফার ব্রনজি এক বিবৃতিতে জানান, “দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে এই উদ্ধার মিশনের সমাপ্তি টানতে হচ্ছে। আমাদের মেরিন ও কোস্ট গার্ড সদস্যরা অভাবনীয় উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন, তবে আমরা এদেরকে রক্ষা করতে পারিনি।’ সূত্র : ভোয়া

Exit mobile version