সন্ধান২৪.কমঃ বাংলাদেশ একটা স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে এসেছে । নিউজিল্যান্ডের দুই ওপেনার টস জিতে আগে ফিল্ডিং করা বাংলাদেশের ভালোই পরীক্ষা নিচ্ছে ।
প্রথম সেশনেই ২৫ ওভারের কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৯২ রান তুলে নিয়েছেন । দ্বিতীয় সেশনে রানের অংকটা আরও দীর্ঘ হয়েছে। ৩৭ ওভারে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে ১৪৬। ইতোমধ্যে ফিফটি তুলে ৯৩ রানে অধিনায়ক টম ল্যাথাম ও ৫৩ রানে অপরাজিত উইল ইয়াং।

ক্রিকেট বোদ্ধারা সবাই জানতো হ্যাগলি ওভালের উইকেট ঘাসে মোড়ানো থাকবে । আর সে সুবিধা কাজে লাগাতে টস জিতে মুমিনুল হক নিয়েছেন ফিল্ডিং। একাদশে আসে দুই পরিবর্তন, দুইটিই ইনজুরির কারণে।
বাংলাদেশ টস জিতে বোলিং করতে নেমে শুরুতে ভালো বল করেছিল । পেসারদের লাইন ও লেন্থ ঠিক ছিল। আক্রমণও চালাচ্ছিলেন বারবার। কিন্তু সময় যত গড়িয়েছে তারা তত বিবর্ণ হয়েছেন। এলোমেলো বোলিংয়ে অনায়েসে রান দিয়েছেন। নূন্যতম সুযোগ তৈরি করতে পারেননি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, কাজী নুরুল হাসান সোহান, লিটন দাশ, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।
নিউ জিল্যান্ড একাদশ: টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নোকলস, টম ব্লান্ডেল, ডার্ল মিচেল, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।


