পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে আছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবার তিনি হজে গেছেন।
গত সপ্তাহে পাকিস্তান থেকে হজ করতে যাওয়ার আগে শোয়েব আক্তার জানান, তিনি মক্কায় বিশ্বনেতাদের নিয়ে আয়োজিত কনফারেন্সে কথা বলবেন।
বর্তমানে সৌদি আরবে থাকা শোয়েব সোমবার মক্কা থেকে নিজের ভক্তদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন।
সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন, মক্কার সবচেয়ে উঁচু ভবন ক্লক টাওয়ার থেকে কেমন দেখা যায় কাবা শরীফ।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে শোয়েব আক্তার বলেন, আমরা এখন মক্কার ক্লক টাওয়ারের সবচেয়ে উঁচু স্থানে আছি, যেটি পবিত্র কাবার একদম পাশে অবস্থিত। সুবহান আল্লাহ।
এদিকে হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সকল সুস্থ-সবল এবং আর্থিক স্বচ্ছল ব্যক্তিদের জীবনে একবার হলেও হজ পালন করা অত্যাবশ্যকীয়।
সূত্র: জিও নিউজ
