Sunday, February 15, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ক্ষমতায় বসেই নির্বাচন চায় শাহবাজের শরিক

April 19, 2022
in আন্তর্জাতিক, প্রধান খবর, ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সোমে সোমে ৭ দিন হলো সরকারের বয়স। এর মাঝেই গৃহদাহের ধোঁয়া উঠছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকারে। ১১ দলের জোটে গদিতে বসার এক সপ্তাহ পরও মন্ত্রিসভা গঠন করতে পারেননি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শিরোমণি শাহবাজ শরিফ। আজ (মঙ্গলবার) মন্ত্রিসভা গঠনের কথা থাকলেও তা মূলত অপূর্ণ। প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্যরাই থাকবেন না এই নামকাওয়াস্তের মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব নিতে চাইছেন না জোটের বেশিরভাগ নেতাই। বিশ্লেষকরা বলছেন, ভেতর ভেতর মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে অন্তর্দ্বন্দ্বে জড়িয়েছে শাহবাজ-শরিকরা। যা জনসম্মুখে প্রকাশ করছেন না।

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে গুমোট হাওয়া সৃষ্টিকারী এ গুঞ্জনে সোমবার আরও রং ছড়ালেন পিএমএল-এনের আরেক শরিক জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। এদিন দলের এক ঘরোয়া সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে ‘অবিলম্বে’ নির্বাচনের জন্য তার দাবি নতুন জোট সরকারকে জানানোর পরিকল্পনা করছেন।

ইমরান খান সরকারের অবসানের জন্য সাবেক বিরোধী জোটের প্রচেষ্টার অগ্রভাগে ছিলেন মাওলানা ফজল। সোমবার ইসলামাবাদে তার দলের কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, নতুন সরকার সর্বাধিক এক বছরের জন্য কাজ করবে। ‘এই নতুন সেটআপে, জমিয়তে উলেমা-ই-ইসলামের নিজস্ব পরিচয় রয়েছে এবং আমরা তাদের (জোট অংশীদারদের) বলছি যে আমরা এখনো অবিলম্বে নির্বাচন চাই’, তিনি যোগ করেছেন। নাম না উল্লেখ করেও ইমরান খানের উদ্দেশে তিনি বলেন, ‘যদিও তিনি চলে গেছেন তবুও আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সেই আমানত ফিরিয়ে দেওয়া যার জন্য আমরা সংগ্রাম করেছি।’ ফজল নতুন সেটআপে জোটের অংশীদারদের নির্বাচনি ব্যবস্থা এবং কারচুপির আশঙ্কার বিষয়ে যে কোনো সংরক্ষণের সমাধান হিসাবে নির্বাচনি সংস্কারের পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতার একটা সীমা থাকে। অযথা ক্ষমতায় টিকে থাকা জমিয়তে উলেমা-ই-ইসলামের অবস্থান হবে না। এবং আমরা আমাদের অবস্থানে অটল আছি।’ তিনি বলেন, জেইউআই-এফ এই বিষয়ে নতুন জোট সেটআপে যুক্ত হবে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শিগগিরই তার মন্ত্রিসভা ঘোষণা করবেন এমন খবরের মধ্যে ফজলের এ মন্তব্য এসেছে।

তবে, সরকারের একটি সূত্র ডনকে জানিয়েছে, ফজল ফেডারেল মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, তিনি সরকারের মিত্র থাকবেন। এটাও জানা গেছে যে, জেইউআই-এফ প্রেসিডেন্ট পদের দাবি করেছিল এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং স্বতন্ত্র এমএনএ মহসিন দাওয়ারকে একটি করে মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। ফজল তার অসন্তোষ জোট সেটআপের অপর প্রধান সদস্য পিপিপি কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারির কাছে জানিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে, কেন দুটি মন্ত্রিত্ব সেই দল বা ব্যক্তিদের দেওয়া হয়েছিল যারা জেইউআই-এফের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ডন রিপোর্ট অনুসারে।

এদিকে ফের ভারতের উদ্দেশে বন্ধুত্বের বার্তা দিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাকে লেখা চিঠির জবাবে পালটা চিঠি লিখে দুদেশের মধ্যে সৌভ্রাত্রের বার্তা দিলেন শাহবাজ। চিঠিতে তার বক্তব্য, ‘ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চাই। অর্থবহ একটি আলোচনার মাধ্যমেই তা হতে পারে।’ পাকিস্তানি প্রধানমন্ত্রীর লেখা এই চিঠি শনিবার পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version