খালেদার পাসপোর্ট নবায়নে আবেদন, শিগগির বিদেশে !

সন্ধান২৪.কমঃ বৃহস্পতিবার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন নিয়ে দিনভর আলোচনার মধ্যে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার আবেদনটি এখনো আইন মন্ত্রণালয় থেকে আসেনি বলেও তিনি জানান।

খালেদা জিয়া পাসপোর্ট নবায়ন করে নতুন মেসিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।

২০১৯ সালে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। জানা গেছে, পাসপোর্ট পেলেই ভিসার প্রক্রিয়া শুরু করবে তার পরিবার।

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে বুধবার তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার রাতে ওই আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

 

Exit mobile version