সন্ধান ২৪.কম:বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার করোনাভাইরাস টিকার বুস্টার (তৃতীয়) ডোজ নেবেন। বিএনপির মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি বুস্টার ডোজ নেবেন।
গত বছরের ১৯ জুলাই করোনা টিকার প্রথম ও ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। প্রথম ও দ্বিতীয় ডোজে মডার্নার তৈরি টিকা নিয়েছেন খালেদা জিয়া।
টিকা নেওয়ার আগে গত বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হয়। তখন তিনি ৫৪ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
গুরুতর অসুস্থ হলে ১৩ নভেম্বর ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন।
