সন্ধান২৪.কম ডেস্ক : সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে খুনের হুমকি দিয়েছিল ইরান।
শোনা যাচ্ছে, সেই হুমকির পর বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্টে ডোনাল্ট ট্রাম্পের পুত্র ব্যারন বাড়ির বাইরে পা রাখছেন না।নিরাপত্তার ব্যাপকভাবে বাড়ানো হয়েছে ট্রাম্পের পরিবারের।
নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, ইরানের তরফে হুমকি সামনে আসার পর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ট্রাম্পের পরিবারকে। নিরাপত্তার খাতিরেই ২০ বছর বয়সী ব্যারন এখন কার্যত ঘরবন্দি। গত গ্রীষ্মে ট্রাম্প পুত্রের সময় কেটেছিল বাবার গলফ ক্লাবে। ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যক্তির বয়ান তুলে ধরে সংবাদমাধ্যমের দাবি, “ব্যারন এখন আর বাইরে যায় না। মেলামেশা পছন্দ করে না। বাড়িতে একাই দিন কাটছে তাঁর।” রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মার্কিন ইনফ্লুয়েন্সর ও ট্রাম্পের
রিপোর্ট বলছে, ইরানের তরফে হুমকি সামনে আসার পর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ট্রাম্পের পরিবারকে। নিরাপত্তার খাতিরেই ২০ বছর বয়সী ব্যারন এখন কার্যত ঘরবন্দি।
সম্প্রতি ট্রাম্প পুত্র ব্যারনের গতিবিধির এক ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে। যার শিরোনাম, ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’ শুধু তাই নয়, এই কাজের জন্য ১০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৯০ কোটি টাকা) পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই ভিডিও প্রকাশিত হয়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৩-তে। এই সংবাদমাধ্যম আইআরজিসি দ্বারা পরিচালিত। যেখানে ২০ বছরের ব্যারন ট্রাম্পের কার্যকলাপের বর্ণনা ও তাঁর গতিবিধির দৃশ্য তুলে ধরা হয়। দাবি করা হয়, কড়া নজরদারিতে রয়েছেন ট্রাম্পের পুত্র।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছেন। এই যুদ্ধ তাঁর পরিবারের জন্যও হুমকি হয়ে উঠেছে। গত দুই বছরে ট্রাম্প নিজে তিনবার গুপ্ত হামলার শিকার হয়েছেন। সুত্র : সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
