সন্ধান২৪.কম : দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই । মৃণাল হক শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা গেছেন । তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
জানা যায়, বেশ কিছু দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মৃণাল হক। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে ওই হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃণাল হক ১৯৫৮ সালের ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন।
মৃণাল হকের জন্ম ৯ সেপ্টেম্বর ১৯৫৮ রাজশাহীতে । তিনি ঢাকার রাজসিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী টাওয়ার ভাস্কর্যের জন্য সর্বাধিক পরিচিত। ইত্তেফাক
