গঙ্গাসাগরে কোভিড বিধি শিকেয় তুলেছেন পুণ্যার্থীরা! 

কোভিড বিধি শিকেয় তুলেছেন পুণ্যার্থীরা।

সন্ধান২৪.কমঃ শুক্রবার  মকর সংক্রান্তির আগে থেকেই সাগরে পূণ্যস্নান করতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই বছর বিধিনিষেধ মেনে শর্তসাপেক্ষে মেলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কিন্তু পূণ্যস্নান করতে গিয়ে কোভিডবিধি কার্যত শিকেয় তুলেছেন পুণ্যার্থীরা। এর মধ্যে শুক্রবারও আর এক প্রৌঢ়াকে চিকিৎসার জন্য আকাশ পথে উড়িয়ে আনা হয়েছে। ৭৫ বছর বয়সি সাবিত্রী সালিকরাম বাওয়ানে নামে এই মহিলা মধ্যপ্রদেশ থেকে গঙ্গাসাগরে এসেছিলেন। তাঁর ঘাড় ভেঙে যাওয়ায় তাঁকে আকাশ পথে উড়িয়ে আনা হয়েছে। তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

Exit mobile version