গণতন্ত্র কবরে শুয়ে আছে : ড. জাফরুল্লাহ চৌধুরী

সন্ধান২৪.কম : গণতন্ত্র কবরে শুয়ে আছে; এখন কি হরিবল বলে আগুন দিবেন, নাকি মাটি দিবেন- এটারই অপেক্ষায় আছে মানুষ, মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন । তিনি বলেন, আমরা গণতন্ত্র দেখতে চাই, জবাবদিহিতা দেখতে চাই, মানুষের কথা বলার অধিকার চাই।

এ সময় ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিএম শাফিউর রহমান, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য মো. আকতার হোসেন তার সাথে ছিলেন।

 

Exit mobile version