Friday, March 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

গরমে শিশুর যত্ন

August 2, 2022
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

গরমের শুরুতে ছোট্টমণির চুলের দিকে নজর দিতে হবে। গরমে চুলের গোড়া ঘেমে যায়। অনেক সময় অতিরিক্ত গরমে চুলের ত্বকে খুশকি বা ঘামাচি হয়। তাই গরমের শুরুতেই শিশুর চুল ছোট করে দিতে হবে। প্রয়োজনে ন্যাড়া মাথা করতে হবে। এতে চুলের গোড়া ঘেমে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুশকি বা ঘামাচি হওয়ার সম্ভাবনা কমে যায়। লম্বা চুলের ভেতরে ঘেমে গেলে সেটা দেখা যায় না। এতে ঘাম বসে ঠাণ্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায়।

জ্বর অনুভূত হলে

জ্বর কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ। অতিরিক্ত গরমের কারণে শিশুদের ভাইরাস জ্বরের প্রবণতা বেড়ে যায়। এ সময়ে সংক্রমণ, ঠাণ্ডাসহ নানা কারণে জ্বর হয়।

বিজ্ঞাপন
তাই মূল রোগের চিকিৎসার মাধ্যমে জ্বরের চিকিৎসা করা সম্ভব। তবে খেয়াল রাখতে হবে জ্বর যেন অতিরিক্ত বেড়ে না যায়। অতিরিক্ত জ্বরে মাথা ও গা মুছে দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় ওষুধ দিতে হবে। যেসব শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি হওয়ার ইতিহাস আছে তাদের জন্য জ্বর আসার সঙ্গে সঙ্গেই প্যারাসিটামল সেবন করাতে হবে। তাছাড়া ১০০ ডিগ্রির উপরে জ্বর আসলে ওষুধ দেয়া ভালো।
পেট খারাপ হয়ে যাওয়া

গরমের সময় শিশুদের পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে। শিশুর পেট খারাপ হলে তাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। সেই সঙ্গে পানি, ডাবের পানি ও অন্যান্য তরল খাবার দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শিশুর পায়খানা স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ম মেনে চলতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন শিশুর পানিশূন্যতা না হয় এবং তার প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক থাকে। ৪ থেকে ৬ ঘণ্টার ব্যবধানে প্রস্রাব করা স্বাভাবিক। এ ছাড়া শিশুর পায়খানার সঙ্গে রক্ত গেলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এ সময় কোনো অবস্থাতেই মায়ের দুধ বন্ধ করা যাবে না। সঠিক নিয়মে খাবার স্যালাইন তৈরি করতে হবে এবং অতিরিক্ত স্যালাইন খাওয়ানো যাবে না।

ত্বকের র‌্যাশ বা ফুসকুড়ি

শিশুদের ক্ষেত্রে এ সমস্যাটা বেশি হয়। সাধারণত ঘামাচি বা চামড়ার উপরে লাল দানার মতো হয়ে। নিয়মিত গোসল করিয়ে পরিষ্কার জামা পরাতে হবে। ঘাম ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে, এরপর শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পাউডার দিলে তা যেন ঘামে ভিজে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। ফ্যান চলা অবস্থায় পাউডার দেয়া যাবে না। এতে শ্বাসনালিতে পাউডার চলে যেতে পারে। গা শুকিয়ে গেলে পাউডার লাগাতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পাউডার চামড়ার ভাঁজে জমে না থাকে। খেয়াল রাখতে হবে, ভেজা ডায়াপার যেন শিশুর গায়ে বেশিক্ষণ না থাকে। ডায়াপার ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা বদলাতে হবে। তবে গরমের সময় বেশিক্ষণ ডায়াপার না পরিয়ে রাখাই ভালো। অনেক সময় র‌্যাশ বেশি হয়ে গেলে ঘা হয়ে যেতে পারে।

চিকেন পক্স দেখা দিলে

এ সময়টায় শিশুদের চিকেন পক্স/ জলবসন্ত হয়ে থাকে। সাধারণত ১-৫ বছরের শিশুদের বেশি হয়। এ অসুখ হলে তাকে নরম সুতি কাপড় পরাতে হবে। বেশি করে পানি খাওয়াতে হবে। শিশু মায়ের দুধ পান করলে তা চালিয়ে যেতে হবে। তরল বা নরম জাতীয় খাবার খাওয়াতে হবে। তবে দেখতে চিকেন পক্স মনে হলেও অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

নিউমোনিয়া

সর্দি-কাশি, ঘন ঘন শ্বাস নেয়া, কাঁপুনিসহ তীব্র জ্বর নিউমোনিয়ার লক্ষণ। তাই শিশুর নিউমোনিয়া হয়েছে মনে হলে দ্রুত শিশু বিশেষজ্ঞ দেখাবেন। মনে রাখবেন শুধু সর্দি অথবা শুধু কাশি থেকেও দেরি হলে নিউমোনিয়া হতে পারে।

গরমে শিশুকে যেভাবে সুস্থ রাখবো

১. নিয়মিত গোসল করান এবং ধুলাবালি দূরে রাখুন। ২. বাইরে বের হলে বিশুদ্ধ খাবার পানি সঙ্গে রাখুন। ৩. ঘেমে গেলে ঘাম মুছিয়ে দিন। ৪. শিশুকে নরম খাবার খাওয়ান। ৫. ত্বকের র‌্যাশ বা ফুসকুড়ি এড়িয়ে চলতে শিশুর ত্বক পরিষ্কার রাখুন। ৬. প্রচুর পানি খাওয়ান, যেন পানিশূন্যতা না হয়। ৭. সদ্যজাত শিশুর শরীর উষ্ণ রাখতে তাকে ঢেকে রাখুন, খেয়াল রাখুন ঘেমে যেন না যায়। ৮. এ সময় মশা-মাছি, পিঁপড়া ইত্যাদি পোকামাকড়ের প্রকোপ বাড়ে। যা শিশুর অসুস্থতার কারণ। ঘর পোকামাকড় মুক্ত রাখুন। ৯. সর্বোপরি শিশুর দিকে সতর্ক দৃষ্টি রাখুন। তার নিজস্ব রুটিন চলছে না মনে হলে তাকে শিশু চিকিৎসক দেখান।

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
3
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version