গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধীদের শীত পোশাক দিল যুক্তরাষ্ট্রের ‘শাহ ফাউন্ডেশন’

সন্ধান২৪.কম: গাইবান্ধায় অনাথ শিশুদের শীতের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন ‘শাহ ফাউন্ডেশন’ নামে যুক্তরাষ্ট্র  নিউইর্য়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।  ধারাবাহিক ভাবে  বিতরণের ২য় দিনে  গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধীদের  শীতের পোষাক দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে  বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায়  প্রথম দিন গাইবান্ধা শিশ সদন মহিলা বিভাগে  ১শ’ জন অনাথ মেয়ে শিশুকে শীত পোশাক হিসেবে সোয়েটার উপহার দেয়া হয়।

 ১ ফেব্রুয়ারী পোষাক বিতরণী অনুষ্ঠানে অথিতি হিসেবে ‍উপস্থিত থেকে শিশুদের হাতে  শীত পোশাক তুলে দেন বিশিষ্ট সংগঠনক, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, পরিবেশ আন্দোলন জেলা শাখার আহবায়ক ও রাজনীতিক  ওয়াজিউর রহমান র‌্যাফেল, স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী,  মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক, ডিবিসির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ  । বিতরণ অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখা।

এসময় তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব  অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই  সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে  দাড়াঁনো। ‘শাহ ফাউন্ডেশন’ এই অনাথ শিশুদের  শীত বস্ত্র বিতরণের মাধ্যমে সেই  নৈতিক দায়িত্ব পালন করে মানবিকতার কাজ করেছে । বক্তরা এ ধরণের মহৎ কাজে এগিয়ে আসার জন্য ‘শাহ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন, ‘শাহ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা শাহ জে. চৌধুরী । তিনি শীতবস্ত্র বিতরণের কাজে  যারা সহযোগিতা করছেন, তাদের অভিনন্দন জানান এবং  বুদ্ধি প্রতিবন্ধীদের শুভ কামনা করে সব সময় তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

এই শীতেই শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আদিবাসী ও দলিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

 

 

 

Exit mobile version