গাইবান্ধাা প্রতিনিধি ঃ গত বৃহস্পতিবার সকাল ১১টায় পলাশবাড়ী উপজেলার ফরকান্দাপুরে রাস্তা সংস্কার ও ব্রীজ নির্মানের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করে।
ছাত্র ইউনিয়ন ঢোলভাঙ্গা অঞ্চল শাখা উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকারে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, জেলা সংসদ সদস্য ফরিদ মিয়া, ঢোলভাঙ্গা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার এর সভাপতি মনিকা আক্তার, সদস্য নুরি আক্তার, গ্রামবাসীর পক্ষে আরিফ মিয়া, বাবু মিয়া প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে ব্রীজটি ভেঙ্গে মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। এতে কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে এবং প্রতিনিয়ন ঘটছে দুর্ঘটনা। তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও ব্রীজ নির্মাণের দাবি জানান।
