গাইবান্ধা প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দুরুত্ব ও সচেতন থেকে সকল প্রকার কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিনব্যাপী হরিজন ও রবিদাস পল্লীতে সচেতনতামূলক লিফলেট ও প্রচার অভিযান পরিচালনা করা হয়।
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বিডিইআরএম গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা প্রবীর চক্রবর্তী, বিডিইআরএম, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক খিলন রবিদাস, উপজেলা শাখার সভাপতি সুনিল রবিদাস, রবিদাস নেতা জীবন দাস, চন্দন রবিদাস, মোনজ প্রসাদ, বাবলু রবিদাস প্রমুখ।


