Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

গাজায় যুদ্ধবিরতির দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ দুই শতাধিক ইহুদি গ্রেপ্তার

November 3, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
12
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: গাজায় ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি প্রগতিশীল ইহুদি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) শহরের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হলে সমাবেশ করেন শত শত বিক্ষোভকারী। অতিরিক্ত জনসমাগমের কারণের রেল স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
বিশাল এ শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে নিউইয়র্কের ‘ভয়েস ফর পিস’ নামের এক ইহুদি সংগঠন। ম্যানহাটনের প্রধান রেলস্টেশন অবরুদ্ধ করে এ বিক্ষোভে যোগ দেয় সংগঠনটির হাজার হাজার সদস্য। সমাবেশের শুরুতে ইহুদি ধর্মযাজকেরা (রাব্বি) শব্বত মোমবাতি জ্বালান ও মৃতদের জন্য প্রার্থনা করেন।

নিউইয়র্কের কমিউটার রেলস্টেশন গ্র্যান্ড সেন্ট্রালের প্রধান হলে সমবেত হওয়া দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যম জানায়, অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা অভিযোগ করে বলছে, গ্রেপ্তারের সংখ্যা ৩০০ এর বেশি।
ছবিতে স্টেশনের টার্মিনালে সমবেত বিক্ষোভকারীদের হাতে ‘শিুশু হত্যা বন্ধ কর’ ‘ফিলিস্তিনিদের মুক্ত কর’ ও ‘মৃতদের জন্য শোক কর, ‘জীবিতদের জন্য লড়াই কর’ শ্লোগান লেখা ব্যানার দেখা যায়। আয়োজকেরা শান্তিপূর্ণ এ সমাবেশকে গত ২০ বছরে নিউইয়র্ক শহরে হওয়া সবচেয়ে বড় নাগরিক অবাধ্যতা হিসেবে উল্লেখ করেছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কালো পোশাক পরিহিত মানুষ। তাদের পোশাকে সাদা অক্ষরে লেখা ‘আমাদের নামে নয়’ ও ‘যুদ্ধবিরতি এখনই’।
সমাবেশে ধর্মযাজক মে ইয়ে বলেন,‘শব্বত সাধারণত বিশ্রামের একটি দিন। তবে যেখানে আমাদের নামে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে আমরা বিশ্রাম নিতে পারি না। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জীবন একে অপরের সঙ্গে যুক্ত। আর কেবল ন্যায়, সমতা এবং সবার স্বাধীনতার মাধ্যমেই নিরাপত্তা আসতে পারে।’
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করা হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গণহত্যার উদ্দেশ্যে চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। আহত হয়েছে অন্তত ২০ হাজার ৫০০ জন।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version