সন্ধান২৪.কম ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা গুজরাটে । রাজ্যের মোরবি জেলার মচ্ছু নদীতে ভেঙে পড়ল একটি কেবল ব্রিজ । এখন পর্যন্ত ৩০ জনের বেশী দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় পাঁচ শতাধিক মানুষ ছিলেন ব্রিজটিতে। বেশ কিছু মানুষ নদীতে তলিয়ে গিয়েছে বলেও আশঙ্কা। মেরামতির চার দিনের মধ্যে বিপত্তি হল ব্রিজটিতে। উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে এখনও কোনও মানুষের মৃত্যুর কথা জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় শিশু ও মহিলাদেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। জলে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জোর কদমে উদ্ধারকাজ চালানোর পরেও এখনও ১০০ জন মানুষ ব্রিজটিতে আটকে রয়েছেন।
সেতুর উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। এঁদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। কত জন নিখোঁজ, তা-ও জানা যায়নি।
প্রথমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ চললেও, পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখনও সেই উদ্ধারকাজ চলছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অনেকগুলি অ্যাম্বুলান্সকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। সেতুটি ভেঙে পড়ার পরে কিছু মানুষ সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। কিছু মানুষকে ভাঙা সেতুর রেলিং ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, সেতুর উপরে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই পর্যটক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ’দিনের মাথাতেই ঘটে গেল বিপর্যয়।