সম্প্রতি ব্রুকলিনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কেইডস নামের ১২ বছর বয়সী এক বালক। লিন্ডেন ব্যুলেভার্ড এবং ৫৯ স্ট্রিটের মোড়ে ঘটনাটি ঘটে। পরিবারের সাথে কেইডস গাড়িতে বসা অবস্থায় আরেকটি গাড়ি থেকে গুলাগুলি শুরু হয়।
উপর্যুপরি গুলিতে গাড়ির কাচ ঝাঁঝরা হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ওই কিশোর। এরপর গত ৪ এপ্রিল মেয়র এরিক অ্যাডামস কেইডসের মা সুজেত লুইনের সাথে দেখা করেন।
সমবেদনা জানিয়ে উপস্থিত লোকজন এবং সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তৃতা করেন মেয়র অ্যাডামস। এ সময় তিনি নিহত কেইডস-এর জুতো হাতে নিয়ে আবেগঘন বক্তৃতা দেন।
মেয়র বলেন, এ জুতা কেইডসের না হয়ে আমার ছেলে জর্ডানের হতে পারত। নিউইয়র্কসহ পুরো দেশে বন্দুক সহিংসতা এখন চরমে। এ সহিংসতা নিয়ন্ত্রণে আমরা আরও আগ্রাসী উদ্যোগ গ্রহণ করবো।


