গুলিবিদ্ধ ছেলেকে দেখতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ছুটে এলেন মা-বাবা!

তানজিমের বাবা-মা ফাইল ছবি

সন্ধান ২৪.কম ডেস্ক  : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ডাকাতের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি  তানজিম সিয়ামকে দেখতে বাংলাদেশ থেকে ছুটে এলেন তার পরিবার। শিক্ষার্থী ভিসায় এ বছরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তানজিম সিয়াম। পড়াশোনা শুরুর আগে পরিবারকে সহায়তার উদ্দেশে চার মাস আগে বোস্টনের একটি দোকানে কাজ শুরু করেন তিনি। 

তানজিমের মা- বাবাসহ দুই সহোদর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে এসে পৌঁছান। মাথার ভেতরে দু’টি গুলি নিয়ে এখন পর্যন্ত কোমায় রয়েছেন তানজিম। বাংলাদেশি এ দোকানকর্মিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মুলধারার রাজনীতিবিদরা তানজিম সিয়ামের পরিবারের জরুরি ভিসা প্রাপ্তির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করায় তানজিমের মা বাবাসহ দুই সহোদর তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পেয়েছেন। ডাকাতের গুলিতে গুরুতর আহত ছেলেকে একনজর দেখার আকুতি জানিয়েছিলেন তার মা মনোয়ারা বেগম। এ কারনেই মুলধারার রাজনীতিবিদরা তাদের ভিসা প্রাপ্তির ব্যাপারের দ্রুত পদক্ষেপ নেন। 
বোষ্টনের কাছে রক্সবুরির একটি মুদি দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তরুণ বাংলাদেশি কর্মচারি তানজিম সিয়াম (২৩) বলে জানান বাংলাপ্রেস । ওইদিন রাত ৯ টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা বাংলাদেশি মালিকানাধীন আবদুল মতিনের উক্ত মুদি দোকানে ঢুকে তানজিম সিয়ামকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র ও অর্থ হাতিয়ে নেয়। দোকান থেকে বেরিয়ে যাবার সময় তারা তানজিম সিয়ামের মাথায় গুলি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সিয়ামকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।

 

 

Exit mobile version