চকোলেট দিয়ে বিশাল কচ্ছপ তৈরি হলো

সন্ধান২৪.কম ঃ কচ্ছপের চকোলেট দেখেছেন কখনো ?  এমনটা আগে কখনো দেখেননি। তাহলে সেটাও এবার দেখে নিতে পারেন। সম্প্রতি অ্যামৌরি গিচন নামের এক ব্যক্তি চকোলেট দিয়ে বড় সামুদ্রিক কচ্ছপ ও একটি শিশু কচ্ছপ তৈরি করেছেন। 

ক্যাপশনে লিখেছেন, সামুদ্রিক কচ্ছপ! এই চকোলেটটি পূর্ণ ভালোবাসার সহিত তৈরি করা হয়েছে। বায়ুপরাগী পুষ্পবিশেষের ওপর সাঁতার কাটতে দেখা যাচ্ছে মা ও শিশু কচ্ছপকে। এটি সম্ভবত আমার সবচেয়ে বাস্তব জৈব ভাস্কর্য। যা তৈরি করতে ৪ দিন সময় লেগেছে।

ভিডিওটি শেয়ার করার পর থেকে নেটিজেনরাও তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘আমি চিরকাল তোমার সৃষ্টি দেখে বিস্মিত হই।’ আরেকজন লিখেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি! এটি অবিশ্বাস্য।’

 

Exit mobile version